সব
facebook apsnews24.com
পটুয়াখালী জেলার সার্বিক করোনা পরিস্থিতি সংক্রান্ত পর্যালোচনা সভা - APSNews24.Com

পটুয়াখালী জেলার সার্বিক করোনা পরিস্থিতি সংক্রান্ত পর্যালোচনা সভা

পটুয়াখালী জেলার সার্বিক করোনা পরিস্থিতি সংক্রান্ত পর্যালোচনা সভা

রাকিবুল ইসলাম তনু পটুয়াখালী সদর প্রতিনিধি, পটুয়াখালী জেলার সার্বিক করোনা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।
পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মােঃ সামছুর রহমান, চেয়ারম্যান (সরকারের সম্মানিত সচিব), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন; জনাব অমিতাভ সরকার, বিভাগীয় কমিশনার, বরিশাল। সভায় আরও উপস্থিত ছিলেন জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ; সেনাবাহিনীর প্রতিনিধি; রাজনৈতিক নেতৃবৃন্দ; জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মােঃ মতিউল ইসলাম চৌধুরী।
উক্ত সভায় বক্তাগণ পটুয়াখালী জেলার সার্বিক করোনা পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম, পরিস্থিতি মোকাবেলায় সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ড. আহমদ কায়কাউস মহোদয় উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং করোনা মোকাবেলায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলে একযোগে কাজ করছে। চলমান করোনা পরিস্থিতিতে অর্থনীতিকে সচল করার লক্ষ্যে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে জীবিকা অর্জন অব্যাহত রাখার উপরও তিনি গুরুত্বারোপ করেন।
  • 23
    Shares

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ