মিজানুর রহমান, জেলা প্রতিনিধি মেহেরপুরঃ
তারিখ ১১জুলাই-২০২০ খ্রিঃ শনিবার, মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাঃ নাসির উদ্দিন ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসাপাতাল এর পিসিআর ল্যাব থেকে নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ৪ টি যার মধ্যে ৩টি কোভিড-১৯ করোনা ভাইরাস পজিটিভ (২জন নতুন,১ জন ফলোয়াপ। বাকী ১টি Covid-19 করোনা ভাইরাস নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ২০৫৪টি।
এযাবতকালের মোট পজিটিভ কেস= ১০০টি (সদর-৫২,গাংনী-৪০, ও মুজিবনগর-৮ )
মুজিবনগর । এর মধ্যে মারা গেছেন ৬জন। (সদর-২,গাংনী-৩,মুজিবনগর-১), সুস্থ্য=৫৭ জন( সদর-৩৫,গাংনী-১৯,মুজিবনগর-৩) ট্রান্সফার্ড-৯ জন(সদর-৫, গাংনী ৪)। সিভিল সার্জন জানান মেহেরপুর জেলার Covid-19 করোনা ভাইরাস পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ২৮জন(সদর-১০,গাংনী-১৪,মুজিবনগর-৪)।
সিভিল সার্জন এর পরামর্শঃ সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যাবহার করুন, জন সমাগম এড়িয়ে চলুন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।
সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।সূত্রঃ সিভিল সার্জন অফিস,মেহেরপুর।


