আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
যশোর শার্শা উপজেলার জামতলা বাজারে শনিবার (১১ই জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র’র এএসআই মোঃ মাসুদ করিম ৮০ বোতল ফেন্সিডিল ও ১টি মোটরসাইকেল সহ তরিকুল ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আসামী তরিকুল শার্শার বালু্ন্ডা গ্রামের নুর হোসেনের পুুুুত্র।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র’র অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস এবিষয়ে নিশ্চিত করে জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে।


