আব্দুম মুনিব, কুষ্টিয়া
করোনা ভাইরাসের কারণে মানুষ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এ পরিস্থিতিতে আলেম-উলামারা সরকার ও প্রশাসনের নিয়মনীতি অনুসরণ করে প্রচারণা চালাচ্ছে। জাতিকে রক্ষার জন্য আলেম-উলামাগন সার্বক্ষণিক মহান আল্লাহর কাছে দোয়া করছেন। জাতির ক্রান্তিকালে আলেম-উলামাদের ভুমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। শনিবার দুপুরে কুষ্টিয়া ষ্টেডিয়াম মাঠে আলেম-উলামাদের মাঝে প্রধানমন্ত্রী সাহায্য সহযোগিতা প্রদানকালে কুষ্টিয়া অঞ্চলের জন্য ত্রাণ বিতরণের দায়িত্বশীল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ শহিদুজ্জামান এসব কথা বলেন। অনুষ্ঠানে আলেম-উলামাদের উদ্দেশ্যে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার ৬ উপজেলার প্রায় ২ শত আলেমের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আব্দুম মুনিব
কুষ্টিয়া


