সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জে ফের তিস্তায় পানি বৃদ্ধি - APSNews24.Com

সুন্দরগঞ্জে ফের তিস্তায় পানি বৃদ্ধি

সুন্দরগঞ্জে ফের তিস্তায় পানি বৃদ্ধি

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
অবিরাম বর্ষন এবং উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি ফের বৃদ্ধি পেয়েছে । সেই সাথে পাল্লাদিয়ে নদী ভাঙন অব্যাহত রয়েছে। গত বুধবার বন্যার পানি অনেকটা কমে যাওয়ায় আশ্রয়ন কেন্দ্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বাঁধে আশ্রয় নেয়া পরিবারগুলো বাড়িতে ফিরতে শুরু করেছিল।
গত বৃহস্পতিবার রাত হতে টানা অবিরাম বর্ষন এবং উজানের ঢলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর,  শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার নদীর পানি অনেকটা বৃদ্ধি পাওয়ায় ফের পানিবন্ধি হয়ে পড়েছে চরবাসি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমা ছুইছুই করছে। বেলকা চরের কৃষক লাল মিয়া জানান তার উঠানে হাটু পানি উঠছে।
হরিপুর  ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি জানান, পানি বাড়তে থাকায় চরাঞ্চলের পরিবারগুলো ফের পানিবন্ধি হয়ে পড়ছে। তিনি বলেন পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার কারণে চরবাসির নিদারুন কষ্ট হবে। উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান জানান, অবিরাম বর্ষনের কারণে ফের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এ পর্যন্ত ৫০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে।
 মোঃ হযরত বেল্লাল
 প্রতিনিধি
 সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
 ০১৭৫৪-৩২৫৩৮১।
 তারিখঃ ১১/০৭/২০২০ খ্রিঃ।
  • 1
    Share

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ