মিজানুর রহমান, জেলা প্রতিনিধি মেহেরপুরঃ
তারিখ ১০জুলাই-২০২০ খ্রিঃ শুক্রবার, মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাঃ নাসির উদ্দিন ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসাপাতাল এর পিসিআর ল্যাব থেকে নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ১৮ টি যার মধ্যে ২টি কোভিড-১৯ করোনা ভাইরাস পজিটিভ (১জন নতুন সদরের, ১ জন ফলোয়াপ(গাংনী)। বাকী ১৬টি Covid-19 করোনা ভাইরাস নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ২০৫০ টি।
এযাবতকালের মোট পজিটিভ কেস= ৯৮টি (সদর-৫২,গাংনী-৩৮, ও মুজিবনগর-৮ )
মুজিবনগর । এর মধ্যে মারা গেছেন ৬জন। (সদর-২,গাংনী-৩,মুজিবনগর-১), সুস্থ্য=৫২ জন( সদর-৩০,গাংনী-১৯,মুজিবনগর-৩) ট্রান্সফার্ড-৯ জন(সদর-৫, গাংনী ৪)। সিভিল সার্জন জানান মেহেরপুর জেলার Covid-19 করোনা ভাইরাস পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৩১ জন(সদর-১৫,গাংনী-১২,মুজিবনগর-৪)।
সিভিল সার্জন এর পরামর্শঃ সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যাবহার করুন, জন সমাগম এড়িয়ে চলুন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।
সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।সূত্রঃ সিভিল সার্জন অফিস,মেহেরপুর।


