সব
facebook apsnews24.com
ববিতে ১৫ জুলাই থেকে অনলাইন ক্লাস শুরু - APSNews24.Com

ববিতে ১৫ জুলাই থেকে অনলাইন ক্লাস শুরু

ববিতে ১৫ জুলাই থেকে অনলাইন ক্লাস শুরু

ববি প্রতিনিধিঃ আগামী ১৫ জুলাই থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পুরোদমে অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার অনলাইনে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন বরিশালটাইমসকে এসব তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে- একাডেমিক কাউন্সিলের অনলাইন সভায় বিশ্ববিদ্যালয়টির সবকটি বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, উপাচার্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় সকলের সম্মতিতে শিক্ষার্থীদের সেশনজট কমিয়ে আনতে অনলাইন ক্লাস শুরু করা ও দ্রুত বিভিন্ন বিভাগের সম্পন্ন হওয়া সেমিস্টার পরীক্ষার ফলাফল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য বরিশালটাইমসকে মুঠোফোনে জানান, গত ২৫ জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনলাইন সভা হয়। সেই সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘায়িত যেন না হয় এজন্য অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করতে হবে। সেই সিদ্ধান্তের আলোকে বরিশাল বিশ্ববিদ্যালয় চূড়ান্তভাবে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করবে।
তিনি বলেন, ‘করোনা প্রাদুর্ভাব রুখতে গত ১৯ মার্চ থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। এর মধ্যে পরীক্ষামূলক অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে আমরা উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছি। যার ভিত্তিতে আগামী ১৫ জুলাই থেকে চূড়ান্তভাবে অনলাইন ক্লাস শুরু করবো আমরা’।
তবে তিনি উল্লেখ করেন ক্লাস কার্যক্রম শুরু হলেও এখনি কোনো ধরণের পরীক্ষা কিংবা ল্যাব কার্যক্রম শুরু হচ্ছে না সেখানে।’
  • 53
    Shares

আপনার মতামত লিখুন :

বিজয় দিবসে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

বিজয় দিবসে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

ইবি শিক্ষকের দুই গ্রন্থ প্রকাশ

ইবি শিক্ষকের দুই গ্রন্থ প্রকাশ

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ