সব
facebook apsnews24.com
রাজশাহীতে বাস ট্রলি সংঘর্ষ:নিহত ১আহত ৩ - APSNews24.Com

রাজশাহীতে বাস ট্রলি সংঘর্ষ:নিহত ১আহত ৩

রাজশাহীতে বাস ট্রলি সংঘর্ষ:নিহত ১আহত ৩

জিয়াউল কবীর,
(রাজশাহী ব্যুরো):
যাত্রীবাহী বাস ও ইট ভর্তি ট্রলি সংঘর্ষে ট্রলিচালক নিহত হয়েছেন ও ৩ জন আহত হয়েছে।
শুক্রবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার আলীমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহত ট্রলিচালকের নাম কাওসার আলী (২২)। রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা এলাকায় তার বাড়ি। বাবার নাম আবদুল বারী। আহতরা হলেন- মঈন (২৫) এবং নাজিম (২৮)। তাদের বাড়িও একই এলাকায়।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সকালে ট্রলিতে করে ভাটা থেকে ইট নিয়ে যাওয়া হচ্ছিল। পথে আলীমগঞ্জ এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী হানিফ পরিবহনের একটি বাস ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক কাওসার আলীর মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পরে পুলিশও নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ওসি জানান, দুর্ঘটনার পর বাস ফেলে চালক ও হেলপার পালিয়েছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। ফেলে যাওয়া বাসটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান ওসি।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ৫৩৪ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত আটক

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ