সব
facebook apsnews24.com
পবার দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান রাজ'র বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ দায়ের - APSNews24.Com

পবার দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান রাজ’র বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ দায়ের

পবার দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান রাজ’র বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ দায়ের

জিয়াউল,(রাজশাহী ব্যুরো): বিয়ের প্রলোভোন দেখিয়ে ১৪বছর যাবৎ জনৈক নারীকে ধর্ষণের অভিযোগ রাজশাহীর পবা উপজেলার এক চেয়ারম্যান’ বিরুদ্ধে।

অভিযুক্ত চেয়ারম্যান কামরুল হাসান (রাজ) পবার দর্শনপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইয়াসিন আলীর পুত্র ও বর্তমান আওয়ামীলীগ দলীয় ইউপি সভাপতি।গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন কর্নহার থানায় ভুক্তভোগী গৃহবধূ রুমানা খাতুন (৩০) বিচার চেয়ে একটি লিখিতি অভিযোগ করেছেন বলে থানার নথিতে দেখাগেছে।

অভিযোগে ভুক্তভোগী গৃহবধূ রুমানা খাতুন জানান বিয়ের বিষয়ে চেয়ারম্যেনের কাছে ইউপিতে গেলে তার কু-কৃর্তী সকলে জেনে যাবে তাই তিনি নিজেকে আড়াল করতে গ্রাম পুলিশ দিয়ে তাকে ইউনিয়ন পরিষদ থেকে মারতে মারতে তাড়িয়ে দেন। পরে কর্ণহার থানায় লিখিত অভিযোগ করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভিকটিমকে রিসিভ কপি না দিয়ে কাছেই রেখে দেন বলে ভুক্তভোগী গৃহবধূ রুমানা খাতুন দু:খ ভরে জানান।

কর্ণহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার আলী তুহিন বলেন: গৃহবধূ রুমানা (৩০) বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোজ নিয়ে জানা গেছে,ইতিপূর্বে চেয়ারম্যান কামরুল হাসান রাজের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতা দেয়ার নামে মায়েদের কুপ্রস্তাব দেয়া সহ মাতৃত্ব কালীন ভাতা প্রস্তুতে অনিয়ম ও বৈষম্য করণের অভিযোগ উঠেছিল। চলতি বছরের এপ্রিল মাসে ত্রাণ না পাওয়া অসহায় মানুষের দুরবস্থা সামাজিক মাধ্যমে তুলে ধরার অপরাধে তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা বোরহানুল ইসলাম মিলনকে মারধর করে উল্টো মিলনকেইপুলিশের হাতে তুলে দেয়ার রেকর্ড আছে।

  • 36
    Shares

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাই‌কেল সংঘ‌র্ষে নিহত ২, আহত ১

সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাই‌কেল সংঘ‌র্ষে নিহত ২, আহত ১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ