সব
facebook apsnews24.com
শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে ঋণের প্রস্তাব ইউজিসির৷ - APSNews24.Com

শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে ঋণের প্রস্তাব ইউজিসির৷

শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে ঋণের প্রস্তাব ইউজিসির৷

জালিস হোসেন তন্ময়,তিতুমীর কলেজ প্রতিনিধি: ঘরবন্দি শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে সহজ ঋণের ব্যবস্থা করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে টানতে ইউজিসি থেকে দুটি প্রস্তাব পাঠানো হয়েছে। যার মধ্যে একটি হলো অনলাইন শিক্ষায় অংশ নিতে ফ্রি ইন্টারনেট সুবিধা নিশ্চিতকরণ।

গত ৩০ জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দুটি পাঠানো হয়েছে বলে জানা গেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বর্তমানে দেশের বিশ্ববিদ্যালয়ের ২৮ লাখ শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক সরাসরি পড়াশোনার বাইরে। অনলাইনে ক্লাস শুরু করতে পারেনি অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা অনিশ্চিত, তাই আমরা একটা অনিশ্চিত সমস্যার মধ্যে রয়েছি। এ পরিস্থিতিতে আমরা হাত-পা গুটিয়ে বসে থাকতে পারি না। শিক্ষার্থীদের ক্লাসে আনতে উপাচার্যদের প্রস্তাবের ভিত্তিতে ফ্রি ইন্টারনেট প্যাকেজ প্রদান ও যাদের স্মার্ট ফোন নেই তাদের সহজ শর্তে ঋণ দিতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।’

গত ২৫ জুন ইউজিসির সঙ্গে এক ভার্চুয়াল সভায় ৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু করতে সম্মতি জানিয়েছেন। তার ভিত্তিতে গত ৩০ জুন ইউজিসিতে থেকে দুটি প্রস্তাব উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাতে শিক্ষার্থীদের ফ্রি ইন্টারনেট প্রদান ও যাদের স্মার্টফোন নেই তাদের লোনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

  • 9
    Shares

আপনার মতামত লিখুন :

ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

ইবি শিক্ষকের দুই গ্রন্থ প্রকাশ

ইবি শিক্ষকের দুই গ্রন্থ প্রকাশ

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র শ্রদ্ধাঞ্জলি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ