সব
facebook apsnews24.com
কুষ্টিয়ায় ডেঙ্গু মশা নিধনে কীটনাশক স্প্রে - APSNews24.Com

কুষ্টিয়ায় ডেঙ্গু মশা নিধনে কীটনাশক স্প্রে

কুষ্টিয়ায় ডেঙ্গু মশা নিধনে কীটনাশক স্প্রে

সোহাগ মাহমুদ খান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

‘পরিস্কার পরিছন্ন রাখি পরিবেশ, ডেঙ্গু হবে নিরুদ্দেশ’ কুমারবব খালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু মশা নিধনে কীটনাশক স্প্রে করা হচ্ছে।

প্রথম দিন (৭ জুলাই ২০২০) মঙ্গলবার সকাল থেকে চাপড়া ইউনিয়নের বহলা, নগর সাঁওতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটগুলোতে ডেঙ্গু মশা নি ধনে কীটনাশক স্প্রে করা হয়।

দ্বিতীয় দিন (৮ জুলাই ২০২০) বুধবার সকাল থেকে ছেঁউড়িয়া বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার থেকে শুরু করে ছেঁউড়িয়া মন্ডলপাড়া বিভিন্ন স্পটে ডেঙ্গু মশা নিধনে কীটনাশক স্প্রে করা হয়।

এভাবে সকল ওয়ার্ডে ডেঙ্গু মশা নিধনের জন্য মশার প্রজননক্ষেত্র গুলোতে কীটনাশক স্প্রে চলমান থাকবে বলে জানা যায়। এসময় চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, সমাজ সেবক ও সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান মনির হাসান রিন্টু বলেন, করোনা সংকটের মধ্যে এডিস মশার প্রকোপে ডেঙ্গু মহামারীর আকার ধারন করতে পারে। এজন্য আগে থেকেই সকলকে সচেতন হওয়া প্রয়োজন। আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেন এডিস মশার বংশ বৃদ্ধি হতে না পারে। চলমান সংকট মোকাবেলার পাশাপাশি সব সময় চাপড়া ইউনিয়ন পরিষদ জনগনের পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাই‌কেল সংঘ‌র্ষে নিহত ২, আহত ১

সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাই‌কেল সংঘ‌র্ষে নিহত ২, আহত ১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ