সব
facebook apsnews24.com
ভোগান্তিতে চরমোন্তাজ ইউনিয়নবাসী, এ যেন জন্ম জন্মান্তরের পাপ! - APSNews24.Com

ভোগান্তিতে চরমোন্তাজ ইউনিয়নবাসী, এ যেন জন্ম জন্মান্তরের পাপ!

ভোগান্তিতে চরমোন্তাজ ইউনিয়নবাসী, এ যেন জন্ম জন্মান্তরের পাপ!

জি. এম. শিমুল, রাঙ্গাবালী প্রতিনিধি: বিগত কয়েক বছর পর্যন্ত (প্রায় ১০ বছরের বেশি) চলাচলে দুর্ভোগে আছে রাঙ্গাবালী উপজেলা আওতাধীন চরমোন্তাজ ইউনিয়নবাসী। চরমোন্তাজ এর লঞ্চঘাট থেকে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়ক চলাচলের অতন্ত ভগ্নদশা ও বেহালগতি যে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে আছে বিগত কয়েক বছর যাবত। ব্যপারটি নিয়ে বিভিন্ন মহলে বেশ কয়েকবার কথা তুললেও কর্নপাতহীন! কেউ আমলে নিচ্ছে না এ ব্যাপারটি মনে হয় এযেন চরমোন্তাজবাসীর জন্ম জন্মান্তরের পাপের ফল।

প্রতিদিন ভুগতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী, গাড়িচালকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করা ছাড়া উপায় নেই কারও। একাধিকবার মারাক্তক দুর্ঘটনারও সম্মুখীন হয়েছে গাড়িচালক সহ যাত্রীরা।

এ ব্যপারে চরমোন্তাজ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া’ এর নিকট আবেদন করা হলেও, তার কোনো সারা পাওয়া যায়নি বলে দাবি সর্বসাধারণের। বরং এব্যপারে তিনি বলেন, হ্যা..! সত্যি! রাস্তাটি চলাচলে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়েছে। আমিও চাই আমাদের এলাকার মানুষের শান্তি, কিন্তু বরাদ্দ না হলে সংস্করণ করবো কেমনে?

ওদিকে দিন দিন ভোগান্তির চরমে পৌছে যাচ্ছে বলে জানান এলাকাবাসী। কিন্তু কোনো সমাধান মিলছে না। এই রাস্তাটি চরমোন্তাজ যাওয়া আসার মূল সড়ক বলে জানান এলাকাবাসী।

শিক্ষার্থীদের স্কুলে আশা যাওয়ায় নানা রকম সমস্যা হয়, গাড়িতে যেতে চাইলে ভাড়া বেশি দিতে হয় এবং কোনো অটো(ব্যটারি চালিত) এ রাস্তায় যেতে ইচ্ছুক হয় না।

এছাড়াও জরুরি অবস্থায় কোন রোগী সঠিক সময় হাসপাতালে নিতে অসম্ভব ধরনের বেগ পেতে হয় জনসাধারনের। এমন আজাব থেকে মুক্তি চায় এলাকাবাসী, তাদের প্রানের দাবি এমন দুর্বস্থার কথা ভেবে অচিরেই যেন চলাচলে কষ্ট লাগবের পদক্ষেপ গ্রহণ করেন সংশ্লিষ্টজন।

  • 229
    Shares

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

নরসিংদীতে ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

বিজয়ের মাসে নিরাপদ সড়ক আন্দোলন পটুয়াখালীর মাসব্যাপী মাক্স বিতরণ কার্যক্রম।

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

কুয়াকাটায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে আহত ২৪জন

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাই‌কেল সংঘ‌র্ষে নিহত ২, আহত ১

সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাই‌কেল সংঘ‌র্ষে নিহত ২, আহত ১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ