সব
facebook apsnews24.com
পাপুল এমপি নয়, ব্যবসায়ী হিসেবে গ্রেফতার হয়েছেন: পররাষ্ট্রমন্ত্রী - APSNews24.Com

পাপুল এমপি নয়, ব্যবসায়ী হিসেবে গ্রেফতার হয়েছেন: পররাষ্ট্রমন্ত্রী

পাপুল এমপি নয়, ব্যবসায়ী হিসেবে গ্রেফতার হয়েছেন: পররাষ্ট্রমন্ত্রী

তালহা জাহিদ : লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে এমপি হিসেবে নয়, ব্যবসায়ী হিসেবে কুয়েত সরকার গ্রেফতার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে মানবপাচার ও অর্থপাচারের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, এমপি পাপুল কুয়েতে সরকারি পাসপোর্ট নিয়ে যাননি। সেখানে তিনি ২৯ বছর ধরে ব্যবসা করেন, তিনি সেদেশের নাগরিক হিসেবে গিয়েছেন। আমরা তার বিষয়ে জানতে কুয়েত সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। তবে কুয়েত সরকার এখনো কোনো তথ্য দেয়নি। ‘আমরা এমপি পাপুলের বিষয়ে ঢাকায় কুয়েতের রাষ্ট্রদূতের কাছেও জানতে চেয়েছি।

এক সপ্তাহ আগে জানতে চাইলেও দূতাবাস এখনো কোনো তথ্য দেয়নি।’ পাপুলের বিষয়ে ড. মোমেন বলেন, বিদেশে একজন এমপির বিরুদ্ধে মানবপাচার ও অর্থপাচারের অভিযোগ এসেছে, এটা খুবই দুঃখজনক। অথচ আমরা মানবপাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা বলতে চাই, সরকার মানবপাচার ও অর্থপাচারে কোনো ছাড় দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে জিরো টলারেন্স অবস্থান নিয়েছেন।

ড. মোমেন আরো বলেন, পাপুলের বিষয়ে কুয়েত সরকার থেকে কোনো অভিযোগ এলে আমরা অবশ্যই তদন্ত করবো।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

যুবলীগের কমিটিতে ব্যারিস্টার সুমন, অভিনন্দনের পাশাপাশি সমালোচনা

যুবলীগের কমিটিতে ব্যারিস্টার সুমন, অভিনন্দনের পাশাপাশি সমালোচনা

বিএনপি ক্ষমতায় যেতে অন্ধকারে চোরাগলি খোঁজে: কাদের

বিএনপি ক্ষমতায় যেতে অন্ধকারে চোরাগলি খোঁজে: কাদের

খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে: ফখরুল

খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে: ফখরুল

বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমানের প্রার্থীতা বৈধ: নির্বাচন কমিশন

বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমানের প্রার্থীতা বৈধ: নির্বাচন কমিশন

সরকারের বিরুদ্ধে বিষোদগার বিএনপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ- কুষ্টিয়ায়  মাহবুবুল আলম হানিফ

সরকারের বিরুদ্ধে বিষোদগার বিএনপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ- কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফ

বিএনপির তর্জন-গর্জনই শোনা যায়, বর্ষণ দেখা যায় না: কাদের

বিএনপির তর্জন-গর্জনই শোনা যায়, বর্ষণ দেখা যায় না: কাদের

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ