সব
facebook apsnews24.com
বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমানের প্রার্থীতা বৈধ: নির্বাচন কমিশন - APSNews24.Com

বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমানের প্রার্থীতা বৈধ: নির্বাচন কমিশন

বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমানের প্রার্থীতা বৈধ: নির্বাচন কমিশন

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের মোঃ আনছার রহমান শিকদারকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে সকল নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর কবির ও নির্বাচন কমিশনের জুডিশিয়াল অফিসারদের অংশ গ্রহণে আজ শনিবার ৩টায় বাংলাদেশ কংগ্রেসের আপীল শুনানীশেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এই ঘোষণা দেন।

বাংলাদেশ কংগ্রেসের পক্ষে শুনানিতে অংশ নেন দলের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। এজলাসে এ সময় উপস্থিত ছিলেন আপীলকারী প্রার্থী মোঃ আনছার রহমান শিকদার, দলের যুগ্ম মহাসচিব এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক নাজমুল মোর্শেদ, অর্থ সম্পাদক মোঃ তাহের উদ্দিন প্রমুখ। ঢাকা ব্যাংকের পক্ষে সংশ্লিষ্ট শাখার লোন অপারেশন বিভাগের ম্যানেজার সাক্ষ্য প্রদান করেন।

ক্রেডিট কার্ডে ৬ হাজার টাকা বাকী থাকায় আনছার রহমান শিকদারকে ঋণ খেলাপী আখ্যা দিয়ে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। পরে টাকা পরিশোধ করে আপীল করেন তিনি। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল শাহদাত হোসেন চৌধুরী ও বেগম কবিতা খানম সবাই আপীল মঞ্জুরের সুপারিশ করেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ঢাকা মহানগর উত্তর আ. লীগের কমিটি ঘোষণা

ঢাকা মহানগর উত্তর আ. লীগের কমিটি ঘোষণা

যুবলীগের কমিটিতে ব্যারিস্টার সুমন, অভিনন্দনের পাশাপাশি সমালোচনা

যুবলীগের কমিটিতে ব্যারিস্টার সুমন, অভিনন্দনের পাশাপাশি সমালোচনা

বিএনপি ক্ষমতায় যেতে অন্ধকারে চোরাগলি খোঁজে: কাদের

বিএনপি ক্ষমতায় যেতে অন্ধকারে চোরাগলি খোঁজে: কাদের

খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে: ফখরুল

খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে: ফখরুল

বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমানের প্রার্থীতা বৈধ: নির্বাচন কমিশন

বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমানের প্রার্থীতা বৈধ: নির্বাচন কমিশন

সরকারের বিরুদ্ধে বিষোদগার বিএনপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ- কুষ্টিয়ায়  মাহবুবুল আলম হানিফ

সরকারের বিরুদ্ধে বিষোদগার বিএনপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ- কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ