সব
facebook apsnews24.com
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মাঠে গাঁজা গাছ, ছবি ভাইরাল! - APSNews24.Com

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মাঠে গাঁজা গাছ, ছবি ভাইরাল!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মাঠে গাঁজা গাছ, ছবি ভাইরাল!

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের কারণে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ও (ঢাবি)। দীর্ঘদিন বন্ধ থাকায় ক্যাম্পাসে বেড়ে উঠেছে গাঁ’জা গাছ। দীর্ঘ তিন মাস ক্যাম্পাস বন্ধ থাকায় গাছটি দ্রুত বড় হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত রবিবার ৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক আবাসিক ছাত্র জুনায়েদ সাদ্দাম বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করলে এটি সবার নজরে আসে।

প্রত্যক্ষদর্শী জুনায়েদ সাদ্দাম বলেন, ‘জরুরি প্রয়োজনে আজ ক্যাম্পাসে এসেছিলাম। ভাবলাম হলের দিক থেকে একটু ঘুরে আসি। জসিমউদদীন হলের মাঠে দাঁড়িয়ে হঠাৎ চোখ একটি গাছে আটকে গেল। এরপর এক বিশাল গঞ্জিকা বৃ’ক্ষ! বিষয়টি আমি বঙ্গবন্ধু হলের দায়িত্ব প্রাপ্ত গার্ডকে জানিয়েছি এবং প্রক্টর স্যারকেও জানানোর জন্য ফোন করেছিলাম কিন্তু স্যার ব্যস্ত আছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, এমন একটি তথ্য পেয়েছি। বিষয়টি আমি দেখছি। যদি সত্যি হয়, তাহলে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখছে এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

কবি জসিমউদদীন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুর রশিদ বলেন, ‘বিষয়টা আমি জেনেছি। তবে সেটা জসিমউদদীন হলের বাইরে, বঙ্গবন্ধু হলের এরিয়ায় পড়েছে এবং সেটা তুলে ফেলে দেয়া হয়েছে বলে আমি জেনেছি।’

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

ইবি শিক্ষকের দুই গ্রন্থ প্রকাশ

ইবি শিক্ষকের দুই গ্রন্থ প্রকাশ

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র শ্রদ্ধাঞ্জলি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ