সব
facebook apsnews24.com
ঘরবন্দি খেলায় বাঘবন্দি ! - APSNews24.Com

ঘরবন্দি খেলায় বাঘবন্দি !

ঘরবন্দি খেলায় বাঘবন্দি !

(জুম অ্যাপ, জুম অ্যাপের ব্যবহার, অনলাইন ক্লাস, লেখালেখি, প্রচুর ব‌ইপড়া, শব্দভান্ডার জানা, সংবাদপত্রে লিখা ও চেইক এবং ইমেইল)

গোটা দেশ কোয়ারেন্টাইনে, লকডাউনে তাও আবার দিন পূর্ব শুক্রের-শনির মতো এক দু’দিন নয় , পুরো তিন চারটে মাস মশাই । উপর মহলের নির্দেশ ঘরে থাকিতে হবে । দুটো তিনটে মাস এক কথা, আর মাস তিনটে চারটে আরেক কথা ।  এই কোয়ারেন্টাইন দিনগুলোয় ব্যাপক অভিজ্ঞতা আর সাফল্য অর্জন করেছি বলা যায় ।

নিতান্তই আমি এখন আমার সুপ্ত প্রতিভা গুলো ব্যাকুল ভাবে বহিঃপ্রকাশ করিতে সক্ষম হয়েছি । তো প্রথমে অভিজ্ঞতা থেকে শুরু করা যাক । প্রথম অভিজ্ঞতা হয়েছে অনলাইন ক্লাসে । ভয়ংকর ক্লাস বলা চলে । সাথে আরেকটা কথা যোগ ঘটাতে চাই, প্রত্যন্ত অঞ্চলে বাড়ি আমার ।

প্রযুক্তির সান্নিধ্যে আসিলেও ব্যবহারে ততোটা নিপুণ কিংবা পারদর্শী ছিলাম না মোটেও । তবে এবার নতুন একটি অ্যাপ এর সঙ্গে পরিচয় হয়েছে । অ্যাপটির নাম ‘জুম’ । একেবারে পাঁচ’ শত জন নাকি এক মুহুর্তে ভিডিওতে যোগ দিতে পারে ।

এই অভিজ্ঞতার সঙ্গে আরেকটি নতুন অভিজ্ঞতার সান্নিধ্যে পেয়েছি আমি তা হলো ‘সংবাদ পত্রের ইমেইলে কিভাবে লেখা পাঠাতে হয়’ ? এবং লিখতে হলে লেখার কলাকৌশল, লেখার জন্যে প্রয়োজনীয় উপকরণ যা প্রয়োজন অনেকটাই নিজের আওতাধীন করার ব্যাপক প্রয়াস চালিয়েছি এবার ।

জানিনা কতোটা তার নিকটে আসিতে সক্ষম হয়েছি । তো সংবাদ পত্রের লেখার কৌশলগত ধরণ ও লেখা বিষয়ক আলোচনা পরে করবো । আগের বিষয়ে একটু মনোনিবেশ করিতে চাই ফের । অভিজ্ঞতার কথা বলতেছিলাম, তো অভিজ্ঞতা আরেকটু বেড়েছে তাহলো এমবি, জি মেগাবাইট ।

যা ইন্টারনেট চালানোর তেল স্বরুপ বলা যেতে পারে । গাড়ি যেমন তেল ছাড়া চালানো দুষ্কর তেমনি ইন্টারনেট‌ও তেল অর্থাৎ এমবি(মেগাবাইট) ছাড়া অচল ।

ক্লাসের একটা সময় শেষে , যে পরিমাণে এমবি বেঁচে যেত, তা থেকে ইমেইলে লেখনী পাঠায়, জাতীয় পত্রিকা গুলো পর্যবেক্ষণ করি ‌। লেখা প্রকাশ হলে তা আবার, ক্যাম্পাসের লেখক ফোরাম ফেবু গ্রুপে পাঠানো হয়ে থাকে ।

তো এই ছিল একটা অভিজ্ঞতা , ইন্টারনেটের ক্লাস এবং জুম অ্যাপ এর ব্যবহার , বেঁচে যাওয়া এমবি দিয়ে অন্য সাইটে ঢুকে অপব্যবহারে নিমজ্জিত না হয়ে লেখনীর কাজে প্রয়োগ করিয়াছি ।

শেষে ‘জুম’ অ্যাপ এর ব্যবহার বিধি একটু বিবরণ দিয়ে যেতে চাই ‌। জুম অ্যাপ : বর্তমানে অনলাইন ক্লাসে বা অনলাইন মিটিং করার জন্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেছে এটি  । ইন্সটল করে সাইন আপ করিতে পারেন ।

একসঙ্গে পাঁচ’শত কানেক্ট থাকিতে পারিবেন । তো ব্যবহারের জন্য প্রয়োজন হয় প্রথমত একজন হোস্টের । হোস্ট মিটিং জয়েন করলে আপনাদের ম্যাসেঞ্জার কিংবা অন্য সাইটে লিঙ্ক পাঠিয়ে দিবে । তারপর শুধু আপনি লিঙ্ক ক্লিক করিবেন এবং সরাসরি যুক্ত হতে পারিবেন ভিডিও কথোপকথনে ‌।

ক্যামেরা বন্ধ ও অডিও মিউট করার মতো সুবিধা পাওয়া যায় । আবার অনেক সময় একজন হোস্ট অন্যান্যদের মিটিং আইডি ও পাসওয়ার্ড বলে থাকেন । আইডি ও পাসওয়ার্ড ওখানেই পেয়ে থাকে হোস্ট ।

হোস্ট পূর্বেই পাস‌ওয়ার্ড আর আইডি নং সকলকে পাঠিয়ে দিয়ে থাকে তাদের একটা গ্রুপ সাইট কিংবা সকলকে আলাদা করে । তারপর সকলে সেই আইডি নং ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সরাসরি যোগ দিতে পারে ‘জুম’অ্যাপ এর ভিডিও কথোপকথনে ‌। এক দু’দিন ব্যবহারের পর ব্যবহারে তখন আর জানার কমতি থাকিবে না ।

বেঁচে যাওয়া এমবি থেকে সংবাদপত্রে ইমেইল : সংবাদ পত্রে ইমেইল পাঠানো খুব‌ই সহজ । যদি ভেবে থেকে থাকেন কিছু, কিংবা লেখালেখির দারুণ অভ্যাস আছে, তারা দ্রুত হাত পেঁচিয়ে লিখে ফেলুন । লিখবেন , কিন্তু লেখার ধরণ খুঁজে পাচ্ছেন না ?

হাতে ফোন আছে না ! সমগ্র পত্রিকা গুলো একবার ঝালাই করে নিন গুগলে যেয়ে । যে পত্রিকা দেখতে চান, সে পত্রিকার নামসহ সার্চ দিন । নিচে ইমেইল‌ও পেয়ে থাকবেন, সেটি কপি কিংবা নোট করে রাখুন ‌।

অতঃপর এভাবে সমগ্র পত্রিকা সার্চ দিয়ে দেখে বিষয়বস্তু নির্ধারণ করে লেখে ফেলুন । সাধারণত সংবাদ পত্রের মতামত পাতা কিংবা চিঠি, ক্যাম্পাসহ বিভিন্ন ফিচার লিখা ও পাঠানো হয়ে থাকে ।

তো মানসম্মত একটা লেখা আর সংবাদ পত্রের প্রতি ধারণা হয়ে গেলে , নাম, ঠিকানা সহ ইমেইলে পাঠিয়ে দিন লিখা । আর যারা নতুন লিখতে চান , তাদের জন্য একটা নয় , বহুল প্রচারিত ও প্রচলিত তিনটে সাজেশনস দিবো ।

সাজেশনস : পড়ো, পড়ো এবং পড়ো । পড়লে প্রচুর শব্দভান্ডার জমা করিতে পারিবে ‌। লেখার মান জমকালো হবে ‌। সো দেরি না করে লেখালেখির অভ্যাস থাকিলে সংবাদ পত্রে প্রেরণ করিতে পারো । সমসাময়িক বিশ্ব কিংবা শিক্ষা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি বিষয়ে লিখতে পারো ।

দীর্ঘ সময় ও অভিজ্ঞতা লেখার ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে । সুতরাং লেখালেখির ক্ষেত্রে তাড়াতাড়ি না করে ধৈর্য সহকারে লিখতে পারো । আর লেখা প্রকাশ হয়েছে কিনা চেইক করার জন্য পত্রিকার ওয়েবসাইট গুলো প্রত্যহ চেইক করিতে পারো ।

সর্বোপরি করোনার এই সময়ে ঘরবন্দি আমরা সকলেই । পুরো বিশ্বে থমথমে অবস্থা বিরাজমান । এমতাবস্থায় আমরা ঘরে বসেই শিখতে পারি নানা কিছু । জুম অ্যাপ, জুম অ্যাপের ব্যবহার, অনলাইন ক্লাস, লেখালেখি, প্রচুর ব‌ইপড়া, শব্দভান্ডার জানা, সংবাদপত্রে লিখা ও চেইক এবং ইমেইল । এছাড়া ইউটিউব থেকে অনেক কিছু শিখতে পারেন ।

তথাপি নতুনত্বের ছোঁয়া পেতে থাকুক তারুণ্য । এগিয়ে যাক দুর্বার গতিতে । কেননা তারুণ্য‌ই অহংকার । পরিশেষে ঘড়বন্দি খেয়ায় বাঘবন্ধি না হয়ে সুপ্ত প্রতিভা বিকাশিত হোক তারুণ্যের এটাই প্রত্যাশা ।

আল আমিন ইসলাম নাসিম
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
ইমেইল : [email protected]

  • 43
    Shares

আপনার মতামত লিখুন :

ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

ইবি শিক্ষকের দুই গ্রন্থ প্রকাশ

ইবি শিক্ষকের দুই গ্রন্থ প্রকাশ

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র শ্রদ্ধাঞ্জলি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ