সব
facebook apsnews24.com
ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি: বাড়তি ভ্যাট-ট্যাক্স কমানোর দাবী - APSNews24.Com

ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি: বাড়তি ভ্যাট-ট্যাক্স কমানোর দাবী

ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি: বাড়তি ভ্যাট-ট্যাক্স কমানোর দাবী

দেশের ইন্টারনেট খাতে ভ্যাট জটিলতার সমাধান না হলে সারা দেশে জন্য ইন্টারনেট বন্ধের হুমকি দিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। তারা জানায়, ভ্যাট জটিলতার সমাধান না হলে সীমিত আকারে সারা দেশে ইন্টারনেট বন্ধ করার পরিকল্পনা নিয়েছে।

আজ শনিবার (৪ জুলাই) বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আমিনুল হাকিম এ ঘোষণা দেন।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম জানান, সুবিধামতো সময়ে দুই থেকে এক ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখব। কবে কখন এই কর্মসূচি নেওয়া হবে তা সংগঠনের নেতাদের সাথে আলোচনা করে চূড়ান্ত করা হবে। জুলাই মাসের মধ্যে দাবি না মানা হলে এ কর্মসূচিতে যাব আমরা।

আমিনুল বলেন, দাবি মানা না হলে ইন্টারনেট বন্ধের এ কর্মসূচি ধাপে ধাপে অর্থাৎ প্রতিমাসে বা সপ্তাহে সপ্তাহে চলমান থাকবে।

ইন্টারনেটে ৫% ভ্যাট এবং ভ্যালু চেইনের অন্যান্য খাতে ১৫% ভ্যাট আরোপকে বৈষম্যমূলক এবং মূসক আইনের পরিপন্থী বলেও মনে করছে আইএসপিএবি।

আইএসপিএবির পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রায় ৮০ লাখ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ রয়েছে। যার মাধ্যমে কমপক্ষে তিন কোটি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন।

  • 9
    Shares

আপনার মতামত লিখুন :

গণছাড়ের সুবিধা নিয়েছেন ১৩৩০৭ জন ঋণখেলাপি

গণছাড়ের সুবিধা নিয়েছেন ১৩৩০৭ জন ঋণখেলাপি

বিশ্ববাজারে কমছে সোনার দাম

বিশ্ববাজারে কমছে সোনার দাম

মোবাইল ব্যাংকিংয়ে ভ্যাটের টাকা পরিশোধ করা যাবে

মোবাইল ব্যাংকিংয়ে ভ্যাটের টাকা পরিশোধ করা যাবে

নানান সংকটে থাকা বানভাসিদের এবার ঈদ কেটেছে আনন্দেই

নানান সংকটে থাকা বানভাসিদের এবার ঈদ কেটেছে আনন্দেই

‘বিকাশ’ প্রতারণা বন্ধ করতে এনেছে নতুন পদ্ধতি।

‘বিকাশ’ প্রতারণা বন্ধ করতে এনেছে নতুন পদ্ধতি।

একনেক সভায় ১১৩৬ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১১৩৬ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ