সব
facebook apsnews24.com
আবুধাবীতে আটকা পড়া ১৫২ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট - APSNews24.Com

আবুধাবীতে আটকা পড়া ১৫২ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট

আবুধাবীতে আটকা পড়া ১৫২ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট

কোভিড-১৯ এর কারণে আবুধাবীতে আটকে পড়া ১৫২ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট। আজ বুধবার আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ২টায় ১৫২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে এবং সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করে।

আবুধাবীতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।

আবুধাবী থেকে প্রত্যেক যাত্রী করোনা ভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছে। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিলো বহু সংখ্যক বাংলাদেশি। বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবী থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইতিমধ্যে ইউএস-বাংলা কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লী, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী ও দুবাইতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ