সব
facebook apsnews24.com
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি - APSNews24.Com

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

আব্দুম মুনিব, কুষ্টিয়া
পাঁচদিনের রিমান্ড শেষে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলার দুই আসামি মাদ্রাসা ছাত্র আবু বক্কর ও নাহিদ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেনের আদালতে তারা জবানবন্দি দেন। দুপুর ২টার দিকে কঠোর নিরাপত্তায় পুলিশ তাদের আদালতে নেয়। জবানবন্দি শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্র জানায় জবানবন্দিতে মামলার প্রধান দুই আসামী মাদ্রাসা ছাত্র আবু বক্কর ও নাহিদ বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের কথা স্বীকার করেন। তারা মামুনুল হক ও ফায়জুুল ইসলামের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে সিদ্ধান্ত নেয়। ঘটনার ২/৩দিন আগে ঘটনাস্থলে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করেন।
এর আগে মামলার অপর দুই আসামী মাদ্রাসা শিক্ষক ইউসূফ ও আল-আমীনকে চারদিনের রিমান্ড শেষে শনিবার একই আদালতে জবানবন্দি নেয়ার পর কারাগারে পাঠানো হয়।
গত ৫ ডিসেম্বর মধ্যরাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে কুষ্টিয়া শহরের জুগিয়া পশ্চিমপাড়া ইবনি মাসউদ মাদ্রাসার দুই ছাত্র ও দুই শিক্ষককে শনাক্ত করে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

আব্দুম মুনিব
কুষ্টিয়া।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

দেশে আরও ১৩ মৃত্যু, শনাক্ত ৩৯৬

দেশে আরও ১৩ মৃত্যু, শনাক্ত ৩৯৬

টিকার চাপে সাধারণ চিকিৎসা সেবা ব্যাহত

টিকার চাপে সাধারণ চিকিৎসা সেবা ব্যাহত

‘বিএনপির অপরাজনীতির ষোল আনাই জনগণ বুঝে ফেলেছে’

‘বিএনপির অপরাজনীতির ষোল আনাই জনগণ বুঝে ফেলেছে’

সবাই আগ্রহ নিয়ে টিকা কেন্দ্রে আসছেন: প্রধানমন্ত্রী

সবাই আগ্রহ নিয়ে টিকা কেন্দ্রে আসছেন: প্রধানমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ