সব
facebook apsnews24.com
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ - APSNews24.Com

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

দেশে প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পহেলা জুলাই । এই ১ জুলাই ১৯২১ খ্রিস্টাব্দের তারিখে প্রতিষ্ঠিত হয়েছিলো বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ।

অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয় আবার অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কিংবা স্বপ্নের বিশ্ববিদ্যালয় বলে থাকেন । কেননা এই বিশ্ববিদ্যালয় থেকেই প্রতিনিয়ত স্বপ্ন পূরণ করেছেন বা করে যাচ্ছেন অনেকেই ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই এগিয়ে গিয়েছেন নিজের পছন্দের গন্তব্যস্থলে । এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ দিয়ে ভর্তি হ‌ওয়াও যেন অনেকটা স্বপ্নের মতোই । প্রত্যক বছর লাখো মানুষ এখানে ভর্তি পরীক্ষা দিলেও সিট পায় হাজার পাঁচ কিংবা সাতেক ।

ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকটা স্বপ্নের মতোই । কেননা প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এক ছাত্র‌ও এখানে এসে পাই উচ্চ মানের সুযোগ সুবিধা । হোক তা থাকা, খাওয়া কিংবা পড়া, বাস সুবিধাসহ অনেক কিছুই ।
এছাড়া বাংলাদেশের ঐতিহাস ও ঐতিহ্যর এক দৃষ্টান্ত স্থাপনকারী বিশ্ববিদ্যালয় যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ।

৫২ এর ভাষা আন্দোলন,৬৬ এর দফা,৬৯ এর গন‌অভুথ্যান, ৭০ এর সাধারণ নির্বাচন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধে সব কিছুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় রেখেছে গুরুত্বপূর্ণ অবদান । শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী নয় , এগিয়ে এসেছিল সাথে বিশ্ববিদ্যালয়ের দেশ বরেণ্য গবেষক ও শিক্ষকেরাও ।

তার জন্যে জীবন‌ও দিতে হয় অনেক ছাত্র ছাত্রীসহ বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী ও গবেষক শিক্ষকদের ।

এছাড়া ৭১ এর পর‌ও নানা অনিয়মের বিরুদ্ধে আন্দোলন ও অধিকার আদায়ে রাজপথে তাদের অবস্থান বা তাদের কর্মসূচি সাধারণ মানুষের জন্য এক নিবেদিত প্রাণের ন্যায় । শুধু আন্দোলনের মাধ্যমেই নয় ঢাকা বিশ্ববিদ্যালয় তার অবদান বিশ্বের সামনে তুলে ধরেছে তাদের মেধা, মননশীলতা ও সততা দ্বারা ।

প্রতিনিয়ত তারা অবদান রাখছে দেশ বিদেশের শিক্ষা, রাজনীতি, অর্থনীতিসহ নানা সামাজিক কর্মকাণ্ডে । দেশের চাকরি বাজারে প্রায় বড়ো পদ বা স্থান গুলোই তাদের দরবারে নিঃসন্দেহে বলা যায় । পাশাপাশি বিশিষ্ট গবেষক, বুদ্ধিজীবী শিক্ষক ও মেধাবী ছাত্র ছাত্রীদের মিলন মেলা এই ঢাকা বিশ্ববিদ্যালয় । ক্যাম্পাসে এসে মোহনার মতো সব যেন এক হয়ে যায় ।

আগামী ২০২১ সাল আসিলেই শত বর্ষে পদার্পণ করতো ঢাকা বিশ্ববিদ্যালয় । প্রতিবছর নানা বর্ণিল সাজে রাঙিয়ে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হতো । তবে এবার দৃশ্যপট ভিন্ন হতে চলেছে । নেই কোনো উৎসব , নেই কোনো মিলনমেলা, নেই কোনো বর্ণিল রঙের সাজ ।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মূহুর্তের মধ্যেই স্থবির করে দিয়েছে সবাইকে । নেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো সুযোগ, নেই কোনো বিশ্ববিদ্যালয় দিবস পালনের উৎসব । হয়তো আগামীতে আবার একসাথে উৎসব পালন করা যাবে, যখন সুস্থ হবে ঢাকার নগরীসহ পুরো দেশ ও বিশ্ব ।

আল আমিন ইসলাম নাসিম
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
ইমেইল : [email protected]

  • 15
    Shares

আপনার মতামত লিখুন :

ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

ইবি শিক্ষকের দুই গ্রন্থ প্রকাশ

ইবি শিক্ষকের দুই গ্রন্থ প্রকাশ

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র শ্রদ্ধাঞ্জলি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ