সব
facebook apsnews24.com
নতুন আদেশ: ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলাচলের সময় বৃদ্ধি। - APSNews24.Com

নতুন আদেশ: ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলাচলের সময় বৃদ্ধি।

নতুন আদেশ: ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলাচলের সময় বৃদ্ধি।

দোকানপাট, হাটবাজার ও শপিং মল খোলা রাখার সময় বাড়ানোর পাশাপাশি রাতে বের হওয়ার ক্ষেত্রেও শিথিলতা আনা হয়েছে। এত দিন রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসস্থানের বাইরে যাওয়ায় বিধিনিষেধ ছিল। এখন সেই বিধিনিষেধ থাকবে রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কাল বুধবার থেকে রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ( প্রয়োজনীয় কেনা-বেচা, যাতায়াত, ওষুধ কেনা, চিকিৎসা সেবা, মৃত দেহ দাফন বা সৎকার ইত্যাদি) ছাড়া বাসস্থানের বাইরে আসা যাবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ৩ আগস্ট পর্যন্ত বিভিন্ন নিয়ন্ত্রণ আরোপ এবং অফিস খোলা রাখার বিষয়ে আজ রাতে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানেই অন্যান্য বিষয়ের পাশাপাশাশি রাতে বাইরে বের হওয়ার ক্ষেত্রে শিথিলতার বিষয়টি রয়েছে।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, করোনাভাইরাসের সংক্রমণের কারণে আগামী ৩ আগস্ট পর্যন্ত এখনকার মতোই সীমিত পরিসরে চলবে অফিস। তবে দোকানপাট, হাটবাজার ও শপিং মল খোলা রাখার সময় সন্ধ্যা সাতটা পর্যন্ত করা হয়েছে।এত দিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত দোকানপাট, হাটবাজার ও শপিং মল খোলা রাখা যেত।

মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে আরও বলা হয়, আসন্ন ঈদুল আজহার সময় স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে কোরবানির পশুর হাটের অনুমোদন দেওয়া যাবে। অবশ্য এ বিষয়ে ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

আদেশে আরও বলা হয়েছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহনে স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আগের মতোই সভা, সমাবেশ, গণজমায়েত ও অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।
আদেশে স্বাস্থ্যবিধি মেনে অফিস চলার কথাও আছে। এ ছাড়া বেশির ভাগ নিয়ন্ত্রণ ব্যবস্থা আগের মতোই রয়েছে।

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ