সব
facebook apsnews24.com
করোনা পরীক্ষার ফি নির্ধারণ : বুথে লাগবে ২০০, বাসায় ৫০০ - APSNews24.Com

করোনা পরীক্ষার ফি নির্ধারণ : বুথে লাগবে ২০০, বাসায় ৫০০

করোনা পরীক্ষার ফি নির্ধারণ : বুথে লাগবে ২০০, বাসায় ৫০০

তালহা জাহিদ: বিনামূল্যে আর থাকছে না সরকারিভাবে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার আরটি-পিসিআর টেস্ট। পরীক্ষা ফি নির্ধারণ করে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

এখন থেকে বুথে গিয়ে নমুনা দিয়ে পরীক্ষা করানোর জন্য ২০০ টাকা লাগবে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষার জন্যও লাগবে একই পরিমাণ টাকা। তবে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানোর জন্য দিতে হবে ৫০০ টাকা।পরিপত্র অনুযায়ী, এ বাবদ আদায় করা টাকা সরকারি কোষাগারে যাবে।

এতে আরও বলা হয়, বীর মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে। আর চিকিৎসা সুবিধা বিধিমালার আওতায় সরকারি কর্মকতা- কর্মচারীদের জন্য চিকিৎসা সংক্রান্ত সুযোগ-সুবিধা বহাল থাকবে।নতুন করোনাভাইরাস শনাক্তে শুরু থেকেই আরটিপিসিআর পরীক্ষা করা হচ্ছে। এখন দেশের বিভিন্ন জায়গায় ৬৮টি ল্যাবরেটরি চালু হয়েছে। আর এই পর্যন্ত পিসিআরে মোট পরীক্ষা করা হয়েছে সাত লাখ ৩০ হাজার ১৯৭টি নমুনা।

  • 42
    Shares

আপনার মতামত লিখুন :

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ