সব
facebook apsnews24.com
করোনাভাইরাসে প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর মৃত্যু - APSNews24.Com

করোনাভাইরাসে প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর মৃত্যু

করোনাভাইরাসে প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর মৃত্যু

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী মারা গেছেন।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সপ্তাহ দুয়েক আগে সচিব পদ থেকে সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়েছেন সরকার। গত মে মাসের শেষ দিকে তার দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি ১ জানুয়ারি ১৯৬৩ সালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন। আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে বিএসসি (সম্মান) এবং ১৯৮৩ সালে এমএসসিতে উত্তীর্ণ হন।

পরে তিনি ঢাকার নর্দার্ন বিশ্ববিদ্যালয় থেকে গভর্নেন্স স্টাডিজে এম এ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি পরিকল্পনা ও উন্নয়ন, আর্থিক অর্থনীতি ও অর্থনৈতিক ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, বাণিজ্য উন্নয়ন, ক্রয় ও সরবরাহ ইত্যাদি বিষয়ে দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ নেন।

  • 20
    Shares

আপনার মতামত লিখুন :

বিজয় দিবসে জুতা পায়ে বেদিতে উঠায় ইবিতে সংঘর্ষ

বিজয় দিবসে জুতা পায়ে বেদিতে উঠায় ইবিতে সংঘর্ষ

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

“৭১’র চেতনা” পটুয়াখালীর ফ্রি ব্লাড গ্রুপ, মাক্স বিতরণ ও ব্লাড ডোনেট কর্মসূচি

“৭১’র চেতনা” পটুয়াখালীর ফ্রি ব্লাড গ্রুপ, মাক্স বিতরণ ও ব্লাড ডোনেট কর্মসূচি

সেই কৃষকের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

সেই কৃষকের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ