সব
facebook apsnews24.com
নকল স্যানিটাইজার ধরতে র‌্যাবের অভিযান - APSNews24.Com

নকল স্যানিটাইজার ধরতে র‌্যাবের অভিযান

নকল স্যানিটাইজার ধরতে র‌্যাবের অভিযান

তালহা জাহিদ: করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতিতে দেশের বিভিন্ন হাট-বাজার ও ফুটপাথ নকল হ্যান্ড স্যানিটাইজারে সয়লাব হয়ে গেছে। এ অবস্থায় এসব স্যানিটাইজারের উৎপত্তিস্থল ও পাইকারি বাজারে র‌্যাব অভিযান পরিচালনা করা হচ্ছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা ও মিটফোর্ড এলাকায় নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র‌্যাব-১০)।র‌্যাবের আজকের অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান।

গণমাধ্যমকে অভিযানের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, অনুমোদন ছাড়াই এসব হ্যান্ড স্যানিটাইজারে কার্যকর উপাদান না থাকায় কোনো ধরনের সুরক্ষা দিতে পারে না। এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।জানা গেছে, ফ্লেভার, রং ও স্পিরিটি মিশিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এসব স্যানিটাইজার করোনাভাইরাস নিয়ন্ত্রণে কোনো সুরক্ষা দিতে পারে না।শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে। অভিযান শেষে গণমাধ্যমকে ফলাফল জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ