সব
facebook apsnews24.com
বরিশালে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি খুন - APSNews24.Com

বরিশালে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি খুন

বরিশালে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি খুন

বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে রাসমনী সুপ্তধর নামের এক নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিশোর্ধ্ব তরুণীর লাশটি শুক্রবার বিকেলে উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুনি গ্রামের স্বপন হালদারের বাসা থেকে উদ্ধার করে। নববধূর শ্বশুর পরিবার এ বিয়োগান্তের ঘটনাটিকে আত্মহত্যা বললেও তরুণীর বাবা চৈতন্য কৌরার পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন। তবে পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে কোন মন্তব্য না করে গৃহবধুর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়- স্থানীয় কলসকাঠী লঞ্চঘাট সংলগ্ন এলাকার চৈতন্য কৌরারের মেয়ে প্রেম সম্পর্কের জেরে পালিয়ে গিয়ে দেড় মাস পূর্বে পার্শ্ববর্তী কবাই ইউনিয়নের শিয়ালঘুনি গ্রামের মৃত জগদ্বীশ হালদারের ছেলে স্বপন হালদরকে বিয়ে করেন। কিন্তু ছেলের পরিবার এই সম্পর্ক ও বিয়ে না নেওয়ায় বিষয়টি নিয়ে তাদের সংসারে অশান্তি গেলে ছিল। সর্বশেষ দুদিন আগে রাতে তাদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে মনী সুপ্তধরকে মারধর করেন স্বামী স্বপন। এর পরেই শুক্রবার বিকেলে নববধূর ঝুলন্ত লাশ পাওয়া গেল।

স্বপন হালদারের দাবি, তার স্ত্রী সকলের অলক্ষ্যে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্বজনেরা দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে মনী সুপ্তধরকে পূর্বপরিকল্পনা অনুযায়ী খুন করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, অভিযোগ করে বিচার দাবি করেছেন তার বাবা চৈতন্য কৌরার।

এ মৃত্যু নিয়ে উভয় পরিবারের বক্তব্যের বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ কোন মন্তব্য না করলেও বলছেন- ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসলে কারণ নিশ্চিত হওয়া যাবে।’

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ