সব
facebook apsnews24.com
বরিশালে গভীর রাতে ব্যবসায়ীকে খুন - APSNews24.Com

বরিশালে গভীর রাতে ব্যবসায়ীকে খুন

বরিশালে গভীর রাতে ব্যবসায়ীকে খুন

তালহা জাহিদ ॥ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় লোকমান হোসেন খোকন সিকদার (৪০) নামের এক ডেকরেটর ব্যবসায়ীকে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত লোকমান হোসেন খোকন ওই ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা মোসলেম সিকদারের পুত্র। তবে তাৎক্ষনিকভাবে কে বা কারা এই হত্যাকান্ড সংঘটিত করেছে সে সম্পর্কে কোন তথ্য জানাতে পারেনি পুলিশ।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ-বিন আলম জানান, লোকমান হোসেন খোকন রক্তাক্ত অবস্থায় দৌঁড়ে এসে মাধবপাশা বাজারের গ্রামীন ব্যাংকের সামনে পরে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

ওসি আরও বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কেউ কিছুই বলতে পারেনি।
ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। ঘটনার পর পরই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • 42
    Shares

আপনার মতামত লিখুন :

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ