সব
facebook apsnews24.com
বরিশালে করোনার ভয়ে শিশু পুত্রের পায়ে শিকল বেঁধে রেখলো বাবা! - APSNews24.Com

বরিশালে করোনার ভয়ে শিশু পুত্রের পায়ে শিকল বেঁধে রেখলো বাবা!

বরিশালে করোনার ভয়ে শিশু পুত্রের পায়ে শিকল বেঁধে রেখলো বাবা!

বরিশাল প্রতিনিধি

তালহা জাহিদ : করোনা সংক্রমনের ঝুঁকির মধ্যে বন্ধুদের সাথে অবাধে মেলামেশা ও ঘোরাফেরা করায় মাদরাসা পড়ুয়া আট বছরের এক শিশুর পায়ে শিকল বেঁধে রেখেছে তার বাবা। ঘটনাটি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের।

জানা গেছে, ওই গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের রাজিহার-গৌরনদী সড়কের রাংতা ব্রীজের পাশে একটি চায়ের দোকান রয়েছে। মহামারী করোনার কারনে গত কয়েক মাস থেকে তার (রশিদ) পুত্র রাব্বী হাওলাদারের মাদরাসা বন্ধ। বৃহস্পতিবার সকালে রাব্বি বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে রাতে বাড়িতে ফেরে। করোনার মধ্যে সারাদিন বাহিরে থাকায় রাব্বির বাবা ও মা শেফালী বেগম শুক্রবার সকাল থেকে রাব্বির পায়ে শিকল বেঁধে তালাবদ্ধ করে বাবার দোকানে বসিয়ে রেখেছে। শুক্রবার দুপুরে শিশু রাব্বির বাবা রশিদ হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রায়ই রাব্বি বাড়িতে না থেকে গ্রামের বন্ধুদের সাথে অবাধে মেলামেশা করে। এতে করে পরিবারের সদস্যদের মধ্যেও করোনা ঝুঁকি বেরে গেছে। অনেক বোঝানোর পরেও রাব্বি তাদের কথায় কোন কর্নপাত করছেনা। তিনি আরও বলেন, আমি না ওর (রাব্বি) মা শিকল দিয়ে বেঁধেছে।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, মহামারী করোনার জন্য যেকোন বাবা-মা তাদের সন্তানের নিরাপত্তার জন্য সাবধানতা অবলম্বন করতেই পারে। তবে শিশু অধিকার আইনে কোন শিশুকে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা অপরাধ। এ ধরনের কাজ করা কোন বাবা ও মায়ের উচিৎ নয়। ঘটনাটি দুঃখজনক বলেও তিনি উলে­খ করেন।

এপিএস/২৫জুন/পিটিআই/তালহা

  • 36
    Shares

আপনার মতামত লিখুন :

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ