সব
facebook apsnews24.com
ঝিনাইদহে জোরপুর্বক গৃহবধুর নগ্ন ছবি তুলে ব্লাকমেইল, ৪ যুবক গ্রেফতার - APSNews24.Com

ঝিনাইদহে জোরপুর্বক গৃহবধুর নগ্ন ছবি তুলে ব্লাকমেইল, ৪ যুবক গ্রেফতার

ঝিনাইদহে জোরপুর্বক গৃহবধুর নগ্ন ছবি তুলে ব্লাকমেইল, ৪ যুবক গ্রেফতার

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় জোরপুর্বক এক গৃহবধুর নগ্ন ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবী করার অভিযোগে ৪ জন গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-ঝিনাইদহ শহরের মহিষাকুন্ডু গ্রামের মৃত হারুন মুন্সীর ছেলে সানি মুন্সী (২৩), ইসাহাক আলীর ছেলে শাওন হোসেন (২৪), নুরুল আমিনের ছেলে মারুফ বিল্লাহ (২৫) ও চাকলাপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে সোহান হোসেন (২৫)।

ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম জানান, গত ১৮ জুন সন্ধ্যায় শহরের চাকলাপাড়ার ইলেকট্রিক মেকানিকের বাসায় সবজি দিতে যায় তার একসহযোগি। এসময় আটককৃতরা বাড়ীর ভিতর ঢুকে গৃহবধু ও সবজি দিতে আসা ইলেকট্রিক মেকানিকের সহযোগিকে মারধর করে তাদের আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে। গত কয়েকদিক তারা ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগির কাছে টাকা দাবী করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগি ওই নারী ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম ‘র কাছে বিষয়টি খুলে বললে তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন। পরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বিকাল থেকে সন্ধা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভিডিও ধারণকারী মোবাইল ফোন। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

  • 9
    Shares

আপনার মতামত লিখুন :

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ