সব
facebook apsnews24.com
সাবেক জেলা জজ এবং ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালকের ইন্তেকাল - APSNews24.Com

সাবেক জেলা জজ এবং ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালকের ইন্তেকাল

সাবেক জেলা জজ এবং ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালকের ইন্তেকাল

শামীম মোহাম্মদ আফজাল, সাবেক জেলা জজ এবং ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক বয়স আনুমানিক ৭০ বছর আজ রাত ১০.৩০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সাবেক জেলা জজ সামীম মোহাম্মদ আফজালকে ২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তার মেয়াদ বাড়ানো হয়। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ হলে তিনি অবসরে যান।

সামীম মোহাম্মদ আফজাল ইসলামিক ফাউন্ডেশনের আলোচিত মহাপরিচালক ছিলেন। একাধারে এত দীর্ঘকাল এই পদে থাকার নজির নেই। ডিজি থাকাকালে তিনি ইসলামী ব্যাংকের পরিচালক পদেও নিয়োগ পেয়েছিলেন।

সামীম আফজালের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক (এলএলবি) এবং স্নাতকোত্তর (এলএলএম) সম্পন্ন করেন। তিনি প্রায় ২৫ বছর জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১০ বছরের বেশি সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর অবসরে যান।

  • 245
    Shares

আপনার মতামত লিখুন :

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

আঘাত এলে প্রতিঘাতের ক্ষমতা থাকতে হবে: প্রধানমন্ত্রী

আঘাত এলে প্রতিঘাতের ক্ষমতা থাকতে হবে: প্রধানমন্ত্রী

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, জনজীবন স্থবির, বিপাকে খেটে খাওয়া মানুষ

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, জনজীবন স্থবির, বিপাকে খেটে খাওয়া মানুষ

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ