মিজানুর রহমান, জেলা প্রতিনিধি মেহেরপুরঃ
তারিখ ২৫–০৬–২০২০ খ্রিঃ বৃহস্পতিবার, মেহেরপুর জেনারেল হাসাপাতালের সিভিল সার্জন ডাক্তার মোহাঃ নাসির উদ্দিন ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসাপাতাল এর পিসিআর ল্যাব থেকে নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ৪৪ টি যার মধ্যে ২ টি Covid-19 করোনা ভাইরাস পজিটিভ(গাংনী) এবং বাকী ৪২ টি Covid-19 করোনা ভাইরাস নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা= ১৬৮২ টি। এযাবতকালের মোট পজিটিভ কেস=৬০টি (সদর-৩০,গাংনী-২৪, ও মুজিবনগর-৬)
মুজিবনগর । এর মধ্যে মারা গেছেন ৫জন।(সদর-২,গাংনী-২,মুজিবনগর-১), সুস্থ্য=২২ জন( সদর-১১,গাংনী-৯,মুজিবনগর-২) ট্রান্সফার্ড-৪ জন। সিভিল সার্জন জানান মেহেরপুর জেলার Covid-19 করোনা ভাইরাস পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ২৯ জন।
সিভিল সার্জন এর পরামর্শঃ সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যাবহার করুন, জন সমাগম এড়িয়ে চলুন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।সূত্রঃ সিভিল সার্জন অফিস,মেহেরপুর।


