সব
facebook apsnews24.com
কুমারখালীতে সাপের কামড়ে একই ঘরে প্রাণ গেলো স্বামী, স্ত্রী ও সন্তানের - APSNews24.Com

কুমারখালীতে সাপের কামড়ে একই ঘরে প্রাণ গেলো স্বামী, স্ত্রী ও সন্তানের

কুমারখালীতে সাপের কামড়ে একই ঘরে প্রাণ গেলো স্বামী, স্ত্রী ও সন্তানের

আব্দুম মুনিব, কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে সাপেড় কামড়ে আবু বক্কর সিদ্দিক (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার যদুবয়বা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, এক বছর পূর্বে নিহতের কন্যা সন্তান ময়না (১১) ও দুই বছর পূর্বে তার স্ত্রী নুরজাহানের একই ঘরে সাপের কামড়ে মৃত্যু হয়েছিল।
প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতই মঙ্গলবার রাতে নিহত আবু বক্কর ঘুমিয়ে পড়লে রাত ১১ টার দিকে তার গলায় কামড় দেয় সাপ। এসময় তিনি নিজেই সাপটিকে ধরে মাটিতে আঁচরিয়ে ফেলে হাতপাখা দিয়ে আঘাত করলে সাপটি দুর্বল হয়ে যায়। পরে প্রতিবেশীরা ছুটে এসে সাপ ও বক্করকে মন্টু সাপুড়িয়ার বাড়িতে নিয়ে যায়। সাপুড়িয়া অপরাগ স্বীকার করলে রাতেই মোটরসাইকেল যোগে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করে নিহতের ভাই ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, রাতে শুয়ে থাকা অবস্থায় সাপে কামড় দিলে সাপ ও আবু বক্করকে প্রথমে সাপুড়িয়ার বাড়িতে এবং পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, এর তিনি বলেন, এর আগে একই ঘরে সাপের কামড়ে আমার ভাবী ও ভাতিজি মারা যায়।

আব্দুম মুনিব
কুষ্টিয়া

  • 127
    Shares

আপনার মতামত লিখুন :

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ