সব
facebook apsnews24.com
শ্রমিকের আয়: শহরের ৮০ শতাংশ, গ্রামে ১০ শতাংশ কমেছে । - APSNews24.Com

শ্রমিকের আয়: শহরের ৮০ শতাংশ, গ্রামে ১০ শতাংশ কমেছে ।

শ্রমিকের আয়: শহরের   ৮০ শতাংশ, গ্রামে ১০ শতাংশ কমেছে ।

কোভিড-১৯-এর প্রভাবে বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে দেশে ১ কোটি ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের কাতারে নতুন করে যুক্ত হয়েছে বলে ধারণা করছে বিআইডিএস। এই পরিস্থিতিতে সরকার দারিদ্র্য হ্রাসের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, তা অর্জন করা সম্ভব হবে না। পাশাপাশি কোভিডের সময়ে শহরের শ্রমিকের আয় কমেছে ৮০ শতাংশ এবং গ্রামীণ শ্রমিকের আয় কমেছে ১০ শতাংশ।

আজ বুধবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার (বিআইডিএস) এক ওয়েবিনারে এই তথ্য জানানো হয়েছে।

‘ইন দ্য শ্যাডো অব কোভিড কোপিং, অ্যাডজাস্টমেন্ট, রেসপনসেস’ শীর্ষক বিআইডিএসের এই ক্রিটিক্যাল কনভারসেশন্স ওয়েবিনারে বিআইডিএসের গবেষণা পরিচালক বিনায়ক সেন জানান, কোভিড-১৯-এর প্রভাব কাটাতে স্বল্প বা দীর্ঘমেয়াদি আংশিক বা পূর্ণাঙ্গ লকডাউন অর্থনৈতিকভাবে টেকসই নয়। এতে যেমন দারিদ্র্যের হার বেড়েছে, অন্যদিকে কোভিডের আগেই যাঁরা দরিদ্র ছিলেন, তাঁদের জীবন দুর্বিষহ করে তুলেছে।

বিনায়ক সেন বলেন, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে এই ক্ষতি পূরণ করা যাবে না। বরাদ্দ বাড়িয়েও লাভ হবে না, কারণ এই ভাতা ও সহায়তা প্রদানের ক্ষেত্রে ভুল মানুষ বাছাই করার প্রবণতা আছে দেশে। ফলে যাঁদের দরকার, তাঁদের অনেকেই তালিকায় ঢুকতেই পারেন না। দেখা গেছে, সামাজিক নিরাপত্তার বিভিন্ন ভাতা বিতরণে অদরিদ্র ও সচ্ছল মানুষের সংখ্যা ৩০ শতাংশ, খাদ্যসহায়তার ক্ষেত্রে সেটা ৩২ শতাংশ, মাতৃত্বকালীন ভাতার ক্ষেত্রে ৪৪ শতাংশ, বৃত্তির ক্ষেত্রে ৩৩ শতাংশ।

কোভিডের অভিঘাতে দেশে দারিদ্র্য বিমোচনের হার কমে যাবে জানিয়ে বিনায়ক সেন বলেন, এতে ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশকে দারিদ্র্যমুক্ত করার যে লক্ষ্যমাত্রা ছিল, তা অর্জন করা কঠিন হয়ে যাবে। এই পরিস্থিতিতে ব্যক্তির স্বাস্থ্য ব্যয় হ্রাসে এই খাতে বরাদ্দ জিডিপির ২ দশমিক ৫ শতাংশ থেকে ৩ শতাংশে উন্নীত করতে হবে। পাশাপাশি সরকারকে আরও সমতাভিত্তিক মডেল অনুসরণ করতে হবে।

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

গণছাড়ের সুবিধা নিয়েছেন ১৩৩০৭ জন ঋণখেলাপি

গণছাড়ের সুবিধা নিয়েছেন ১৩৩০৭ জন ঋণখেলাপি

বিশ্ববাজারে কমছে সোনার দাম

বিশ্ববাজারে কমছে সোনার দাম

মোবাইল ব্যাংকিংয়ে ভ্যাটের টাকা পরিশোধ করা যাবে

মোবাইল ব্যাংকিংয়ে ভ্যাটের টাকা পরিশোধ করা যাবে

নানান সংকটে থাকা বানভাসিদের এবার ঈদ কেটেছে আনন্দেই

নানান সংকটে থাকা বানভাসিদের এবার ঈদ কেটেছে আনন্দেই

‘বিকাশ’ প্রতারণা বন্ধ করতে এনেছে নতুন পদ্ধতি।

‘বিকাশ’ প্রতারণা বন্ধ করতে এনেছে নতুন পদ্ধতি।

একনেক সভায় ১১৩৬ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১১৩৬ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ