সব
facebook apsnews24.com
কুড়িগ্রামের প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু! - APSNews24.Com

কুড়িগ্রামের প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু!

কুড়িগ্রামের প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু!

এজি লাভলু, কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলার সবুজপাড়া এলাকায় করোনা আক্রান্ত হয়ে খালেদ হাবিব মুকুল (৫০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। চিলমারী উপজেলায় তথা কুড়িগ্রাম ৬ জেলায় করোনা আক্রান্ত রোগী হিসাবে তিনি প্রথম মারা যান। ২৪ জুন (বুধবার) সন্ধায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত জিয়াউল হকের পুত্র।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জোবায়ের হোসেন মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, গত ১৯ জুন তারিখে নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী তিনি করোনা আক্রান্ত হন। তার দুই দিন আগে তিনি করোনা উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি বুধবার বিকেল থেকে অসুস্থ্য হয়ে সন্ধায় মারা যান।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার ডব্লিউ এম রায়হান শাহ বলেন, করোনা আক্রান্ত খালেদ হাবিব মুকুল মারা যাওয়ার খবর পেয়ে ইসলামী ফাউন্ডেশনের সাথে কথা বলেছি। মরদেহ নিয়ে আসা হলেও স্বাস্থ্য বিধি মোতাবেক তাকে দাফন করা হবে।

এপিএস/২৫জুন/এমআর

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ