সব
facebook apsnews24.com
বিশেষ ফ্লাইটে ইউরোপে ফিরে গেলেন ২৪৭ বাংলাদেশি - APSNews24.Com

বিশেষ ফ্লাইটে ইউরোপে ফিরে গেলেন ২৪৭ বাংলাদেশি

বিশেষ ফ্লাইটে ইউরোপে ফিরে গেলেন ২৪৭ বাংলাদেশি

কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে এসে আটকে পড়া ২৪৭ জন ফ্রান্স তথা ইউরোপ প্রবাসী বাংলাদেশি ফিরে গেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় বুধবার বিকেল ৫টায় ফ্রান্সের চার্লস দ্য গল (সিডিজি) বিমানবন্দরে অবতরণ করে।

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে তাদের স্বাগত জানান ও শুভেচ্ছা বিনিময় করেন।

বুধবার রাতে প্যারিসের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যারিস দূতাবাসের সার্বিক সহযোগিতায় এবং ফ্রান্স আওয়ামী লীগ ও অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আয়েবা) উদ্যোগে এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

বিশেষ ফ্লাইট আয়োজনের জন্য রাষ্ট্রদূত ফ্রান্স আওয়ামী লীগ ও আয়েবাকে ধন্যবাদ জানান। এছাড়া তিনি বাংলাদেশ বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টকে সার্বিক সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত এ বিশেষ বিমান পরিচালনার যাবতীয় অনুমোদন অতি দ্রুততার সাথে প্রদানের জন্য ফরাসি সরকারকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

তিনি প্রবাসী বাংলাদেশিদের ফরাসি তথা সংশ্লিষ্ট দেশের সরকারের কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টাইনে থাকার আহ্বান জানান।

জেপি/বিএ

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

আঘাত এলে প্রতিঘাতের ক্ষমতা থাকতে হবে: প্রধানমন্ত্রী

আঘাত এলে প্রতিঘাতের ক্ষমতা থাকতে হবে: প্রধানমন্ত্রী

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, জনজীবন স্থবির, বিপাকে খেটে খাওয়া মানুষ

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, জনজীবন স্থবির, বিপাকে খেটে খাওয়া মানুষ

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ