সব
facebook apsnews24.com
ডা. জাফরুল্লাহ গলার স্বর ঠিক না হওয়ায় ভয়েস রেস্টে আছেন - APSNews24.Com

ডা. জাফরুল্লাহ গলার স্বর ঠিক না হওয়ায় ভয়েস রেস্টে আছেন

ডা. জাফরুল্লাহ গলার স্বর ঠিক না হওয়ায় ভয়েস রেস্টে আছেন

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে আগের চেয়ে ভালো আছেন। তাঁর গলার স্বর এখনও স্বাভাবিক না হওয়ায় চিকিৎসক তাকে ভয়েস রেস্টে রেখেছেন।

আজ বুধবার বিকেলে গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ও কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিবুল্লাহ খন্দকার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী ভালো আছেন। আগের থেকে ওনার শারীরিক অবস্থাও যথেষ্ঠ ভালো আছে। তবে গলার স্বর এখনও পুরোপুরি ঠিক হয়নি। তিনি এখনও কথা বলার মতো পরিস্থিতিতে পৌঁছাননি। তাই চিকিৎসকের পরামর্শে তিনি এখন ভয়েস রেস্ট নিচ্ছেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্যের র‌্যাপিড ডট ব্লট কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই ফলাফল আসে। এরপর আরটি-পিসিআর পরীক্ষাতেও তার করোনা নেগেটিভ আসে।  

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

আঘাত এলে প্রতিঘাতের ক্ষমতা থাকতে হবে: প্রধানমন্ত্রী

আঘাত এলে প্রতিঘাতের ক্ষমতা থাকতে হবে: প্রধানমন্ত্রী

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, জনজীবন স্থবির, বিপাকে খেটে খাওয়া মানুষ

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, জনজীবন স্থবির, বিপাকে খেটে খাওয়া মানুষ

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ