সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত ডুবে গেছে বসতবাড়ি ও ফসলি জমি - APSNews24.Com

সুন্দরগঞ্জে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত ডুবে গেছে বসতবাড়ি ও ফসলি জমি

সুন্দরগঞ্জে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত ডুবে গেছে বসতবাড়ি ও ফসলি জমি

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা ঢল এবং অবিরাম বর্ষনে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বসতবাড়িসহ ডুবে গেছে উঠতি তোষাপাট এবং নানাবিধ ফসলের ক্ষেত। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর,  শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার নদীর বিভিন্ন চরে কমপক্ষে ৬ হাজার পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে।  

রোববার বিকাল হতে হঠাৎ পানি বৃদ্ধি পেতে থাকে। গত ৪৮ ঘন্টায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। হরিপুর চরের কৃষক আব্দুল ওয়াহেদ জানান, গত মঙ্গলবার সকালে তার ঘরের ভিতরে হাটু পানি উঠছে। এছাড়া তার ৩ বিঘা জমির তোষাপাট এবং ১ বিঘা জমির বাদাম ক্ষেত ডুবে গেছে। হরিপুর  ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি জানান, তাঁর ইউনিয়নের কমপক্ষে ৮ পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে। তিনি বলেন পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ২৪ ঘন্টায় হাজার হাজার পরিবার পানি বন্ধি হয়ে পড়বে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ জানান, গত ৪৮ ঘন্টায় ৬ একর জমির তোষাপাট ক্ষেত পানিতে ডুবে গেছে। উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান জানান, গত মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের তথ্য মোতাবেক উপজেলার বিভিন্ন পয়েন্টে ২২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যা বিপদসীমার খুব কাছাকাছি। তবে এখন পর্যন্ত পানিবন্ধি পরিবারের তালিকা নিরুপন করা হয়নি।     

  • 60
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ