সব
facebook apsnews24.com
বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় ১০ হাজার ৭০০ টাকা জরিমানা জরিমানা - APSNews24.Com

বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় ১০ হাজার ৭০০ টাকা জরিমানা জরিমানা

বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় ১০ হাজার ৭০০ টাকা জরিমানা জরিমানা

তালহা জাহিদ : বরিশালে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসনেরর ২টি ভ্রাম্যমান আদালতের টিম অভিযান পরিচালনা করেন। এসময় ১০ টি প্রতিষ্ঠান ও ৬ ব্যক্তি স্বাস্থ্যবিধি মেনে না চলায় ১০ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নগরীর বাজার রোড এলাকায় ভ্রাম্যমান আদালতের পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।

এসময় স্বাস্থ্যবিধি অমান্য করে সংক্রমণের ঝুঁকি নিয়ে ব্যাবসায়িক কাজ চালিয়ে যাওয়া ও জনসাধারণের মাস্ক না পরে চলাচল করায় ৯ প্রতিষ্ঠান ও ২ ব্যক্তিকে ৮ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর একটি টীম।

অপরদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নগরীর বগুড়া রোড ও নতুন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন।

অভিযানকালে স্বাস্থ্যবিধি না মেনে ফার্মেসিতে ঔষধ বেচাকেনা করা ও মাস্ক না পরে যত্রতত্র ঘোরাফেরা করায় ১ জন ঔষধ দোকানি ও ৪ জন পথচারীকে ২ হাজার ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়। এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

এর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য জেলার প্রতিটি মোড়ে মোড়ে এবং এলাকার গলিতে গলিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত জনস্বার্থে জেলা প্রশাসন কতৃক পরিচালিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ