আব্দুম মুনিব, কুষ্টিয়া ঃ পদ্মা নদীর ভাঙ্গনে কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ীসহ ৬ টি গ্রাম ঝুকিতে রয়েছে। কুঠিবাড়ী রক্ষায় পদ্মা নদী পাড়ের প্রধান অংশ দেড় কিলোমিটার ব্যতিরেখে দুইপাশে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করায় এমন ভাঙন শুরু হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
এদিকে খবর পেয়ে সোমবার সকালে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পীযূষ কৃষ্ণ কুন্ডু, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান। শিলাইদহ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক জানান, এবছর আগাম পাড় ভাঙন শুরু হয়েছে পদ্মা নদীতে। ভাঙ্গন রোধ না করা হলে হাজার হাজার বিঘা কৃষি জমি, ঘর-বাড়িসহ ৬ টি গ্রাম নদীগর্ভে বিলিন হয়ে যাবে। তিনি আরো জানান, কুঠিবাড়ী প্রতিরক্ষা হিসেবে প্রায় চার কিলোমিটার বাঁধ নির্মাণ হলেও মাঝখানে দেড় কিলোমিটার বাঁধ নির্মাণ না থাকায় রক্ষা হয়নি নদী ভাঙ্গন
উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান জানান, ভাঙ্গন এলাকা পরিদর্শন করা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুম মুনিব
কুষ্টিয়া


