সব
facebook apsnews24.com
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে রাবি শিক্ষকদের মুখবন্ধ ধর্মঘট পালন - APSNews24.Com

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে রাবি শিক্ষকদের মুখবন্ধ ধর্মঘট পালন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে রাবি শিক্ষকদের মুখবন্ধ ধর্মঘট পালন

জিয়াউল, আনোয়ার রাজশাহী ব্যুরো: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাবি শিক্ষকদের অবস্থান ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা। সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘সাবাস বাংলাদেশ’ চত্বরে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

”ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর, সকল গ্রেপ্তারকৃতদের মুক্তি দাও, বাক স্বাধীনতা ফিরিয়ে দাও” সম্বলিত প্ল্যাকার্ডের মাধ্যমে শিক্ষকরা এই আইনে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান। এতে বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আ-আল মামুন, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ, সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম, পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক এস এম শফিউজ্জামান, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলি আহমেদ নিশান অংশ নেন।

প্রসঙ্গত, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’ এর আয়োজনে সারা দেশব্যাপী কর্মসূচির আওতায় রাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ