রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিয়াউল হক জুয়েলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যা মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের পটুয়াখালী জেলা শাখার সভাপতি সাব্বির হোসেন।
সংগঠনের সভাপতি সাব্বির হোসেন বলেন, বাউফল পৌর শহরের ডাকবাংলোর সামনে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক “মাননীয় প্রধানমন্ত্রীর পরমর্শ : করোনাভাইরাস মোকাবেলায় আপনার করনীয়” সচেতনতামুলক ব্যানার টানানোর সময় পৌরসভার কর্মীদের ওপর আতর্কিত হামলার ঘটনা ঘটে।ওই ঘটনার জেরে যুবলীগ কর্মী তাপস দাশ (৩৪) মারা যান। প্রতিপক্ষ গ্রুপ মেয়র জুয়েলকে ফাঁসাতে তাকে হুকুমের আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন।
সাব্বির হোসেন বলেন, মেয়র জুয়েলের জনপ্রিয়তায় ঈশ্বার্নিত হয়ে হীন স্বার্থ চরিতার্থ করতে মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে।অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহার করে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবী জানান মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি৷
এপিএস/২২জুন/পিটিআই/তনু/পটুয়াখালী


