সব
facebook apsnews24.com
সুশান্তের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন সালমান খান - APSNews24.Com

সুশান্তের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন সালমান খান

সুশান্তের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন সালমান খান

বিনোদন ডেস্ক

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বলিউডে উঠেছে একগুচ্ছ প্রশ্ন। স্বজনপোষনের অভিযোগ তুলেছেন অনেকেই। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সালমান খান। একাধিক অভিনেতার কেরিয়ার নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমনকি তার নামে মামলাও করা হয়েছে।

সুশান্তের মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর সেই প্রসঙ্গে মুখ খুলেছেন সালমান খান। শনিবার একটি টুইট বার্তায় সালমান বলেছেন, ‘আমার ভক্তদের কাছে অনুরোধ, সুশান্তের ভক্তদের পাশে থাকুন। ওদের কথায় কিছু মনে করবেন না, এসবের পিছনে থাকা ওদের আবেগের কথাটা ভাবুন। দয়া করে ওদের পরিবার ও ভক্তদের পাশে থাকুন। প্রিয়জনের চলে যাওয়া খুবই কষ্টের।’

সুশান্তের মৃত্যুতে বিহারের মুজফফরপুরের একটি আদালতে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত হিসেবে নাম রয়েছে তাবড় তাবড় বলিউডি ব্যক্তিত্বের। ওই মামলায় নাম রয়েছে, সালমান খান, করণ জোহর, সঞ্জয় লীলা বানশালি, একতা কাপুরের।

আইনজীবী সুধীর কুমার ওঝা তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছেন। ভারতীয় দন্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছেন। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সুধীর কুমার জানিয়েছেন সুশান্ত সিং রাজপুত অসম্ভব মানসিক চাপে ছিলেন এই ব্যক্তিদের জন্যই।

সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে জিয়া খানের মা’ও মেয়ের মৃত্যুর জন্য সালমানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

এপিএস/২১জুন/পিটিআই

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

সৌমিত্র চট্রোপাধ্যায় আর নেই

সৌমিত্র চট্রোপাধ্যায় আর নেই

মিয়ানমারের একটি প্রত্যন্ত জঙ্গলে নতুন এক প্রজাতির বানরের সন্ধান

মিয়ানমারের একটি প্রত্যন্ত জঙ্গলে নতুন এক প্রজাতির বানরের সন্ধান

হানিমুনে দিনে খরচ ৩৩ লাখ টাকা

হানিমুনে দিনে খরচ ৩৩ লাখ টাকা

রিসোর্ট নিয়ে বিপাকে মিঠুন চক্রবর্তী

রিসোর্ট নিয়ে বিপাকে মিঠুন চক্রবর্তী

আমার রবীন্দ্রনাথ

আমার রবীন্দ্রনাথ

সিনেমা হল ১৫ সেপ্টেম্বরের পর খোলার সিদ্ধান্ত: তথ্যমন্ত্রী

সিনেমা হল ১৫ সেপ্টেম্বরের পর খোলার সিদ্ধান্ত: তথ্যমন্ত্রী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ