সব
facebook apsnews24.com
হানিমুনে দিনে খরচ ৩৩ লাখ টাকা - APSNews24.Com

হানিমুনে দিনে খরচ ৩৩ লাখ টাকা

হানিমুনে দিনে খরচ ৩৩ লাখ টাকা

ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল ধুচন্দ্রিমায় গিয়েছেন। রবিবার অভিনেত্রী তার ইনস্টাগ্রাম প্রোফাইলে কিছু ছবি আপলোড করেছেন ভক্তদের উদ্দ্যেশে। কাজলের মধুচন্দ্রিমায় কাটানো সময়গুলোর ছবি কাউকে ঈর্ষায়, আবার কাউকে আক্ষেপের সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কাজল তার স্বামী গৌতম কিসলুকে নিয়ে এখন মালদ্বীপের কনরাড দ্বীপে অবকাশযাপন করছেন।

কাজলের ইনস্টাগ্রামের একটি ছবিতে দেখা যায়, লাল বিচ গাউনে তাকে জড়িয়ে রেখেছেন স্বামী গৌতম। ক্যাপশনে লেখা, ‘সুন্দর তুমি’। কাজলের মতো তার স্বামীও ইনস্টাগ্রামে পোস্ট করা থেকে পিছিয়ে নেই। মালদ্বীপে পৌঁছে গৌতম লিখেন, ‘বেড়াতে বের হয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। অবশ্য সতর্কতার সঙ্গেই বের হয়েছি। ধীরে ধীরে স্বাভাবিক দিনে ফিরছি…।’

গৌতম ও কাজলের ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায়, মালদ্বীপে রাঙ্গালি আইল্যান্ড রিসোর্টে তারা অবস্থান করছেন। এ হোটেলটি রাঙ্গালি দ্বীপের পানির নিচে অবস্থিত।

এখানেই তৈরি হতে যাচ্ছে বিশ্বের প্রথম অর্ধনিমজ্জিত জাদুঘর। সমুদ্র ভূ-পৃষ্ঠের প্রায় ১৬ ফুট নিচে কনরাড মালদ্বীপ রাঙ্গালি আইল্যান্ড হোটেলের ভেতরে রয়েছে কাঁচে ঘেরা একটি রেস্তোরাঁ। যেখানে বসে সামুদ্রিক প্রাণীদের চলাফেরা করতে দেখা যায়। এই হোটেলে এক রাত থাকতে খরচ করতে হয় প্রায় ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ৩৩ লাখেরও বেশি।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

অঙ্কুশ-ঐন্দ্রিলা বিয়ের আগেই ফ্ল্যাট কিনলেন

অঙ্কুশ-ঐন্দ্রিলা বিয়ের আগেই ফ্ল্যাট কিনলেন

চলচ্চিত্রের স্বর্ণালী দিন ফেরাতে একহাজার কোটি টাকার বিশেষ তহবিল: তথ্যমন্ত্রী

চলচ্চিত্রের স্বর্ণালী দিন ফেরাতে একহাজার কোটি টাকার বিশেষ তহবিল: তথ্যমন্ত্রী

অভিনেত্রী আশার মৃত্যু নিয়ে রহস্য

অভিনেত্রী আশার মৃত্যু নিয়ে রহস্য

প্রেমিকার বাড়ি অবধি সুড়ঙ্গ বানিয়েও স্বামীর কাছে ধরা পড়লেন প্রেমিক!

প্রেমিকার বাড়ি অবধি সুড়ঙ্গ বানিয়েও স্বামীর কাছে ধরা পড়লেন প্রেমিক!

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

সৌমিত্র চট্রোপাধ্যায় আর নেই

সৌমিত্র চট্রোপাধ্যায় আর নেই

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ