সব
facebook apsnews24.com
বিবিএস পরিচালক ও সরকারের যুগ্ম সচিব জাফর আহম্মদ খান করোনায় মারা গেছেন - APSNews24.Com

বিবিএস পরিচালক ও সরকারের যুগ্ম সচিব জাফর আহম্মদ খান করোনায় মারা গেছেন

বিবিএস পরিচালক ও সরকারের যুগ্ম সচিব জাফর আহম্মদ খান করোনায় মারা গেছেন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালক ও সরকারের যুগ্ম সচিব জাফর আহম্মদ খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার রাত আটটার দিকে ঢাকায় সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ।

বিসিএস (পরিসংখ্যান) ক্যাডারের নবম ব্যাচের এই কর্মকর্তা বিবিএসের কম্পিউটার শাখার পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রয়াত জাফর আহম্মদ খান প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে আইসিইউর প্রয়োজন পড়লে তাঁকে সরকারি কর্মচারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর বাড়ি বরিশালে। সেখানেই তাঁকে দাফন করা হবে।

জনপ্রশাসনের সূত্রগুলো বলছে, জাফর আহম্মদ খানসহ সাবেক ও বর্তমান মিলিয়ে এ পর্যন্ত প্রশাসনের মোট ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

আঘাত এলে প্রতিঘাতের ক্ষমতা থাকতে হবে: প্রধানমন্ত্রী

আঘাত এলে প্রতিঘাতের ক্ষমতা থাকতে হবে: প্রধানমন্ত্রী

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, জনজীবন স্থবির, বিপাকে খেটে খাওয়া মানুষ

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, জনজীবন স্থবির, বিপাকে খেটে খাওয়া মানুষ

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ