সব
facebook apsnews24.com
জাতীয় পরিচয়পত্রের মেয়াদ অনির্দিষ্ট, নিতে পারেন অনলাইন কপি। - APSNews24.Com

জাতীয় পরিচয়পত্রের মেয়াদ অনির্দিষ্ট, নিতে পারেন অনলাইন কপি।

জাতীয় পরিচয়পত্রের মেয়াদ অনির্দিষ্ট, নিতে পারেন অনলাইন কপি।

সাময়িক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ অনির্দিষ্ট সময়ের জন্য বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ ইসি সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র বিভাগের কমিউনিকেশন ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যেসব সাময়িক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ ইস্যুর তারিখ থেকে ২ বছর ছিল, সে সব জাতীয় পরিচয়পত্রের মেয়াদ অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে। ফলে, সর্ব প্রকার সাময়িক জাতীয় পরিচয়পত্র এখন থেকে বৈধ হিসেবে ব্যবহার করা যাবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘সব সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা গ্রহীতার কার্ড এনআইডি সিস্টেম থেকে চেক করে প্রয়োজনীয় সেবা দিতে পারবে। মেয়াদের কারণে সেবা গ্রহীতাকে কোনো সেবা থেকে বঞ্চিত না করার জন্য অনুরোধ করা হলো।’

এ ছাড়া যাদের জাতীয় পরিচয়পত্রের পেছনে মেয়াদ উল্লেখ আছে, তারা প্রয়োজনে অনলাইনে রেজিস্ট্রেশন করে ডাউনলোড অপশন থেকে বিনা মূল্যে জাতীয় পরিচয়পত্র (মেয়াদ উল্লেখ ব্যতীত ও অফিস থেকে প্রাপ্ত কার্ডের ন্যায় রঙিন) ডাউনলোড করতে পারবেন। এরপর মুদ্রণ ও লেমিনেটিং করে তা ব্যবহার করতে পারবেন।

  • 23
    Shares

আপনার মতামত লিখুন :

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

আঘাত এলে প্রতিঘাতের ক্ষমতা থাকতে হবে: প্রধানমন্ত্রী

আঘাত এলে প্রতিঘাতের ক্ষমতা থাকতে হবে: প্রধানমন্ত্রী

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, জনজীবন স্থবির, বিপাকে খেটে খাওয়া মানুষ

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, জনজীবন স্থবির, বিপাকে খেটে খাওয়া মানুষ

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ