সব
facebook apsnews24.com
মাশরাফি বিন মুর্তজার করোনা পজিটিভ - APSNews24.Com

মাশরাফি বিন মুর্তজার করোনা পজিটিভ

মাশরাফি বিন মুর্তজার করোনা পজিটিভ

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পজিটিভ বলে শনাক্ত হয়েছে। শুক্রবার নমুনা পরীক্ষার ফলাফলে তিনি খবর জানতে পেরেছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তবে তিনি সুস্থ আছেন। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

সূত্র জানায়, গত কয়েকদিন তার শরীরে জ্বর ছিল। তাই গত ১৮ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। পরে শুক্রবার ফলাফলে করোনা পজিটিভ শনাক্ত হয়।

প্রসঙ্গত, গত ১৫ জুন নমুনা পরীক্ষার ফলাফলে তার শাশুড়ি হোসনেয়ারা সিরাজের শরীরে করোনা শনাক্ত হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে নিজ নির্বাচনী এলাকার মানুষের পাশে ছিলেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। তিনি করোনা পরীক্ষার জন্য এলাকায় মোবাইল বুথ স্থাপন করেন। সরকারি কার্যালয় এবং হাসপাতালের সামনে সংক্রমণ প্রতিরোধক স্প্রে বুথ তৈরি করেন। এছাড়া লকডাউন চলাকালে নির্বাচনী এলাকার স্বল্প ও কম আয়ের দরিদ্র মানুষের মধ্যে নিয়মিত খাদ্যসামগ্রীও বিতরণ করেন।

  • 66
    Shares

আপনার মতামত লিখুন :

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

আঘাত এলে প্রতিঘাতের ক্ষমতা থাকতে হবে: প্রধানমন্ত্রী

আঘাত এলে প্রতিঘাতের ক্ষমতা থাকতে হবে: প্রধানমন্ত্রী

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, জনজীবন স্থবির, বিপাকে খেটে খাওয়া মানুষ

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, জনজীবন স্থবির, বিপাকে খেটে খাওয়া মানুষ

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ