সব
facebook apsnews24.com
মেয়ের ধর্ষণ নিয়ে একজন মায়ের ভবিষ্যৎ আত্মকথা... - APSNews24.Com

মেয়ের ধর্ষণ নিয়ে একজন মায়ের ভবিষ্যৎ আত্মকথা…

মেয়ের ধর্ষণ নিয়ে একজন মায়ের ভবিষ্যৎ আত্মকথা…

স্যার, আমার মেয়েকে আপনার বিদ্যালয়ে রেখে গেলাম, ওকে আপনি দেখে রাখবেন। প্রতিদিন এসে ওকে নজরদারি করার সময় কই আমার? স্যার আমার মেয়েটা ছোট, বয়স ৬ বছর। ওকে আপনি ধর্ষণ করেন কিন্তু মেরে ফেলবেন না। ওকে জন্ম দিতে গিয়ে আমার অনেক অনেক কষ্ট হয়েছে, বুকের পাঁজর ভেঙে যাওয়ার উপক্রম। আচ্ছা স্যার, আপনি কখনো দশতলা থেকে লাফ দিয়েছেন? আচ্ছা না দিয়েই বলেন তো কেমন অনূভুতি? একটা সন্তান জন্ম দিতে ওইরকম ব্যাথা সহ্য করে আমি ওকে পৃথিবীর মুখ দেখিয়েছি। আপনি ওকে ধর্ষণ করে হাতে একটা চকলেট দিয়ে বাসায় পাঠিয়ে দেবেন, ও খেতে খেতে বাসায় যাবে তবুও আপনি ওকে মেরে ফেলবেন না প্লিজ। একজন মা অনেক কষ্ট করে একজন সন্তান জন্ম দেন, যে কষ্ট পৃথিবীর প্রত্যেকটা মা এবং ইশ্বর ছাড়া পৃথিবীর অন্য কেউ জানেন না।
স্যার আমি ওকে শিখিয়ে দিবো ধর্ষণের সময় যাতে চিৎকার না করে, আপনাকে খামচে না দেয়, কান্না না করে। বলবো মা, স্যার যখন ব্যাথা দিবে তখন সবকিছু মুখ বুজে সহ্য করতে হয়। ওরকম করে স্যারেরা মাঝেমধ্যে আদর করে দেয়। স্যার তবুও আপনি আমার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলবেন না। প্লিজ স্যার।
বিচারহীন অপসংস্কৃতিকে বুড়ো আঙুল দেখিয়ে একজন মা তার মেয়েকে ধর্ষণের জন্য এগিয়ে দিচ্ছেন, এটা ছাড়া আর কি বা করার আছে আজকের মায়েদের?

সুমাইয়া বান্না
খুলনা সরকারি মহিলা কলেজ

  • 163
    Shares

আপনার মতামত লিখুন :

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র শ্রদ্ধাঞ্জলি

স্নাতক শেষ বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে আগুন জ্বেলে বিক্ষোভ

স্নাতক শেষ বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে আগুন জ্বেলে বিক্ষোভ

ইবি বঙ্গবন্ধু আইন পরিষদ’র নেতৃত্বে সালমান-হানিফ

ইবি বঙ্গবন্ধু আইন পরিষদ’র নেতৃত্বে সালমান-হানিফ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ