সব
facebook apsnews24.com
ঝিনাইদহে মারা যাওয়া ব্যাংকারের করোনা পজেটিভ - APSNews24.Com

ঝিনাইদহে মারা যাওয়া ব্যাংকারের করোনা পজেটিভ

ঝিনাইদহে মারা যাওয়া ব্যাংকারের করোনা পজেটিভ

জেলা প্রতিনিধি-

ঝিনাইদহের কালীগঞ্জে উপসর্গ নিয়ে মৃত ব্যাংকার ফয়েজ উদ্দিনের করোনা পজেটিভ এসেছে। মঙ্গলবার (১৬জুন) দুপুরে যশোর ল্যাব থেকে আসা রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুলতান আহমেদ জানান, গত ১৩ জুন করোনার উপসর্গ নিয়ে মারা যান ফয়েজ উদ্দীন। মৃত্যুর একদিন আগে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর তার বাড়িটি লকডাউন ঘোষনা করে উপজেলা প্রশাসন। এছাড়া তার পরিবার ও দাফন কাজে অংশ নেয়া সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই ব্যাংক কর্মকর্তা কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া গ্রামের হেদায়েত মোল্লার ছেলে। মারা যাওয়ার তিন দিন আগে ঢাকা থেকে সর্দি, কাশি ও শ^াসকষ্ট নিয়ে বাড়িতে আসেন। এরপর শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। তিনি ঢাকার একটি বেসরকারী ব্যাংকে চাকরি করতেন।

ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, আজ মঙ্গলবার ঝিনাইদহ জেলায় নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে ব্যাংক কর্মকর্তা ফয়েজ আগেই মারা যান। বাকি দুই জনের বাড়ী কালীগঞ্জ উপজেলায়। এ নিয়ে জেলায় মোট ১০৪ জন করোনায় আক্রান্ত হলেন। এরমধ্যে মারা গেলন দুইজন এবং সুস্থ হয়েছেন ৪৩ জন।

আব্দুল্লাহ আল মাসুদ/ঝিনাইদহ প্রতিনিধি-

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন আবুল হাসানাত আব্দুল্লাহ

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন আবুল হাসানাত আব্দুল্লাহ

কলারোয়ায় সমাজসেবা অফিসারকে শুভেচ্ছা ও কর্মচারীকে বিদায় সংবর্ধনা

কলারোয়ায় সমাজসেবা অফিসারকে শুভেচ্ছা ও কর্মচারীকে বিদায় সংবর্ধনা

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ