মিজানুর রহমান,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
তারিখ ১৬-জুন-২০২০ খ্রিঃ মঙ্গলবার, মেহেরপুর জেনারেল হাসাপাতালের সিভিল সার্জন ডাক্তার মোহাঃ নাসির উদ্দিন তাহার ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসাপাতাল এর পিসিআর ল্যাব থেকে নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ২০ টি যার মধ্যে ১টি Covid-19 করোনা ভাইরাস পজিটিভ এবং বাকী ১৯টি Covid-19 করোনা ভাইরাস নেগেটিভ। তিনি জানান এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা হচ্ছে ১,৪২৮টি।এর মধ্যে মারা গেছেন ২ জন,সুস্থ্য হয়েছেন ১০ জন(১জন নতুন) ।সিভিল সার্জন জানান মেহেরপুর জেলার Covid-19 করোনা ভাইরাস পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ২৩ জন।
সিভিল সার্জন এর পরামর্শঃ সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যাবহার করুন, জন সমাগম এড়িয়ে চলুন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন। সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।


