সব
facebook apsnews24.com
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৬ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা - APSNews24.Com

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৬ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৬ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা

বৈশ্বিক মহামারি করোনার কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ০৬ আগস্ট ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দেশে করোনা সংক্রমণ দিন দিন বাড়ার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বৃদ্ধি করছে সরকার। আজ সোমবার (১৫ জুন) এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে গতকাল রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ সোমবার দুই মন্ত্রণালয় আলোচনা করে কতদিন পর্যন্ত ছুটি বৃদ্ধি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আপাতত আগামী ৬ আগস্ট পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়েছে।

এদিকে অনির্ধারিত ছুটি পুষিয়ে নিতে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদরাসা শিক্ষার্থীদের জন্য সংসদ টেলিভিশনে ক্লাস কার্যক্রম চলছে। দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তার সঙ্গে প্রায় দিনই ৪০ জনের বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। এসব বিষয় আমলে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ হতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর ২৬ মার্চ হতে ৩০ মে পর্যন্ত ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে সীমিত পরিসরে অফিস ও গণপরিবহন খুলে দেওয়া হয়েছে। ১৫ জুন পর্যন্ত দেখে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। এ সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।

এপিএস/১৫জুন /পিটিআই/এনএস

  • 192
    Shares

আপনার মতামত লিখুন :

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

আঘাত এলে প্রতিঘাতের ক্ষমতা থাকতে হবে: প্রধানমন্ত্রী

আঘাত এলে প্রতিঘাতের ক্ষমতা থাকতে হবে: প্রধানমন্ত্রী

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, জনজীবন স্থবির, বিপাকে খেটে খাওয়া মানুষ

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, জনজীবন স্থবির, বিপাকে খেটে খাওয়া মানুষ

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ