সব
facebook apsnews24.com
পটুয়াখালীতে আজ করোনা প্রতিরোধের লক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত - APSNews24.Com

পটুয়াখালীতে আজ করোনা প্রতিরোধের লক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে আজ করোনা প্রতিরোধের লক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী সদর

করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন জনাব মোঃ সামছুর রহমান, চেয়ারম্যান (সরকারের সম্মানিত সচিব), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন; জনাব মোঃ সরওয়ার আলম, পরিচালক (বিপণন), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সহ পটুয়াখালী জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ।সভায় সশরীরে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল; সিভিল সার্জন, পটুয়াখালী; চেয়ারম্যান, পটুয়াখালী সদর উপজেলা পরিষদ ; পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনীর প্রতিনিধিসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

পটুয়াখালী জেলায় দ্রুত গতিতে করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিকা অনুযায়ী পটুয়াখালী জেলার করোনা ঝুঁকিপূর্ণ এলাকা সমূহকে লাল, হলুদ বা সবুজ জোনে বিভক্ত করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে পটুয়াখালী জেলাকে বিভিন্ন জোনে বিভক্ত করার বিষয়ে জেলা কমিটির সুপারিশ সমূহ ন্যাশনাল টেকনিক্যাল কমিটির নিকট প্রেরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এপিএস/১৪জুন/পিটিআই/রাকিবুল/পটুয়াখালী

  • 67
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ